33 C
Kolkata

পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি! নিয়োগে স্বচ্ছতা আনতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

কলকাতা: সরকারি নিয়োগ (Government Job Recruitment) প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (Government Job Exam) পরীক্ষার্থীদের ওএমআর শিটের (OMR Sheet) কার্বন কপি (Carbon Copy) দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। শনিবার শিয়ালদহে (Sealdah) সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “কার্বন কপি প্রত্যেক যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি—এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।”

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) কারণে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাঁর বক্তব্য, নতুন সরকারের আমলে সম্পূর্ণ নতুন নিয়োগ নীতি চালু করা হবে, যেখানে স্বচ্ছতা ও মেধাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সূত্রের খবর, আগামী বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব আনা হতে পারে। মুখ্যমন্ত্রী আরও জানান, “স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ দেবে রাজ্য সরকার। লিখিত পরীক্ষা ও অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতেই মূল্যায়ন হবে। মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর রাখার সুযোগ থাকবে না।”

আরও পড়ুন: সরকারি বাসে বিনামূল্যে যেতে চাইলে মানতে হবে শর্ত, কোন কোন বাসে ছাড় মিলবে

তিনি স্পষ্ট করেন, ভাইভা বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম নম্বর রাখার ব্যবস্থা করা হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগের সরকারের সময় মৌখিক পরীক্ষায় স্বজনপোষণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অভিযোগ ছিল, ভাইভায় অতিরিক্ত নম্বর পাইয়ে দিয়ে অনেক অযোগ্য প্রার্থীও চাকরির সুযোগ পেয়েছিলেন। তবে কার্যকালের শুরুতেই এই বিষয়ে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকার।

দেখুন আরও খবর:

Latest News

‘পুষ্পা’হীন ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের গণনা, ফাঁকা মাঠে গোল বিজেপির

ওয়েব ডেস্ক: ‘পুষ্পা’হীন ভোটগণনা চলছে ফলতায় (Counting Falta Re-Election)। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন...

More Articles Like This