রবিবার ইউপিএসসি পরীক্ষা! ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে মিলবে মেট্রো

Must Read

ওয়েব ডেস্ক : আগামী ২৪ মে, রবিবার ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam)। সেদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য সময়সূচিতে পরিবর্তন আনল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা চালু হবে নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে। এ নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি (Notice) জারি করা হয়েছে।

সাধারণত রবিবার মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু রবিবার পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে দক্ষিণেশ্বর ও দমদম থেকে মহানায়ক উত্তম কমার ও শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ-ডাউন রুটে সকাল ৭টা থেকেই পরিষেবা শুরু হয়ে যাবে।

আরও খবর : বিধানসভায় এখনও ঘর মেলেনি, তুমুল বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। আর তার পর থেকে স্বাভাবিক মেট্রো মিলবে কিছুক্ষণ পর পর। এদিকে রাতের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন করা হয়নি।

এদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভে আপ-ডাউনেও সকাল ৭টা থেকে মেট্রো (Metro) শুরু হবে। এই লাইনেও আধঘণ্টা অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। এদিকে ইয়েলো লাইন জয়হিন্দ বিমানবন্দর থেকে-নোয়াপাড়া পর্যন্ত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে রবিবার। অর্থাৎ সেদিন সকাল ৯টা থেকেই পাওযা যাবে মেট্রো। এদিকে পার্পল ও ওরেঞ্জ লাইনে রবিবার মেট্রো চলবে না।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This