30 C
Kolkata

এজ্জেজারির ঝুলিতে আইএসলের ‘গোল্ডেন বুট’! আর কে কী পুরস্কার পেলেন? দেখুন একনজরে

Must Read

ওয়েব ডেস্ক: দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। অবশেষে আবার ভারতসেরা হল ইস্টবেঙ্গল (East Bengal FC)। আইএসএল ২০২৬ (ISL 2026) মরশুমে দুরন্ত পারফরম্যান্স করে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতেছে লাল-হলুদ বাহিনী। শুধু দলগত সাফল্যই নয়, ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও ছিল ইস্টবেঙ্গল তারকাদের একচেটিয়া আধিপত্য। চ্যাম্পিয়ন দলের অন্যতম ভরসা মিগুয়েল (Miguel) হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। অন্যদিকে মরশুমে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট (Golden Boot) জিতেছেন লাল-হলুদের মরোক্কান স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারি (Youssef Ezzejjari)।

আইএসএলে যোগ দেওয়ার পর থেকেই নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে। অতীতে ক্লেটন কিছুটা ভরসা দিলেও দলকে লিগ জয়ের কাছে নিয়ে যেতে পারেননি। দিয়ামান্তাকোস, ফেলিসিও ব্রাউন কিংবা ড্যানিয়েল চিমাচুকুর মতো তারকারাও প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। এই মরশুমের শুরুতেও স্ট্রাইকার নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। হামিদ আহদাদ বা হিরোশি ইবুসুকির বদলে অপেক্ষাকৃত কম পরিচিত ইউসেফ এজ্জেজারিকে দলে আনার সিদ্ধান্তে অনেক সমর্থকই সন্দিহান ছিলেন। কারণ, ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি খেলেছেন ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন ক্লাবে। তবে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের আগমনী বার্তা দেন ইউসেফ। এরপর পুরো মরশুম জুড়ে ধারাবাহিকভাবে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১১ গোল করে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট নিজের নামে করে নেন মরোক্কান এই স্ট্রাইকার।

আরও পড়ুন: নাইট তারকার জন্য বড় সুখবর, খেলবেন ভারতীয় দলে

এদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) অন্যতম পছন্দের ফুটবলার মিগুয়েল। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে আগে থেকেই চিনতেন অস্কার। তাঁর কোচিংয়েই বসুন্ধরা কিংসে খেলেছিলেন মিগুয়েল। মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরি, গোলের সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনে রক্ষণ সামলানো—সব ভূমিকাতেই অনবদ্য ছিলেন তিনি। ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তাঁকে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে।

এদিকে এফসি গোয়ার (FC Goa) গোলরক্ষক হৃত্বিক তিওয়ারি (Hrithik Tiwari) জিতেছেন মরশুমের সেরা গোলকিপারের পুরস্কার। ১৩ ম্যাচে পাঁচটি ক্লিন শিট রেখেছেন তিনি। একই সংখ্যক ক্লিন শিট ছিল মুম্বই সিটি এফসির ফুরবা লাচেনপা এবং মোহনবাগানের বিশাল কাইথেরও। তবে তুলনামূলকভাবে কম গোল খাওয়ার সুবাদে সেরা গোলরক্ষকের সম্মান পেয়েছেন হৃত্বিক।

দেখুন আরও খবর:

Latest News

বেআইনি নির্মাণ নিয়ে বাড়িতে পুরসভার নোটিস, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন অভিষেক!

ওয়েব ডেস্ক : জনতার রায়ে ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। ১৫ বছরের ঘাস ফুল জামানার পতন ঘটিয়ে...

More Articles Like This