30 C
Kolkata

গ্রেফতার তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি, চাঞ্চল্য দুর্গাপুরে

Must Read

ওয়েব ডেস্ক : সন্ত্রাস, প্রতারণা ও প্রভাব খাটানোর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল (TMC) শ্রমিক সংগঠনের এক ব্লক সভাপতি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর (Durgapur) ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায়। ধৃতের নাম শেখ ওয়াসুল। তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। পাশাপাশি ভয় দেখিয়ে প্রভাব খাটানো এবং এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও খবর : হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে, জ্বলবে কলকাতা সহ পশ্চিমের একাধিক জেলা

এছাড়াও বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা এবং চাপ সৃষ্টি করার মতো অভিযোগও সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর কয়েকজন বাসিন্দা পুলিশের (Police) দ্বারস্থ হন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে পুলিশ (Police)। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে বহু তৃণমূল নেতা-নেত্রীকে গ্রেফাতার করা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল শেখ ওয়াসুলের নাম। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার (Arrest) করে। শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

দেখুন অন্য খবর :

Latest News

বেআইনি নির্মাণ নিয়ে বাড়িতে পুরসভার নোটিস, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন অভিষেক!

ওয়েব ডেস্ক : জনতার রায়ে ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। ১৫ বছরের ঘাস ফুল জামানার পতন ঘটিয়ে...

More Articles Like This