পতনের রেকর্ড ভাতীয় টাকার! ডলার পিছু কত হল টাকার দাম?

Must Read

ওয়েব ডেস্ক : ডলার (Dollar) পিছু আরও কমে গেল টাকার দাম (Rupees)। সোমবার বাজার খুলতেই নতুন রেকর্ড তৈরি করল ভারতীয় টাকা (Indian Rupees)। ১ ডলার পিছু টাকার কমে হল ৯৬.২৫। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থির (Middle East Problem) কারণে তেলের দামে যে বৃদ্ধি হচ্ছে, তার কারণেই টাকার দাম নিম্নমুখী হচ্ছে। এদিন টাকার পাশাপাশি সকালে শেয়ার বাজারেও রক্তক্ষরণ দেখা গিয়েছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গত ৪ মার্চ মার্কিন ডলারের (Dollar) তুলনায় টাকার (Rupees) দাম হয়েছিল ৯২.১৭ টাকা। তার পর থেকে আরও নিম্নমুখী হতে থাকে ভারতীয় টাকা। এর পর গত ১২ মে টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন হয়েছিল। মার্কিন ডলার পিছু টাকার দাম হয়েছিল ৯৫.৫৮ টাকা। সোমবার সেই রেকর্ডও ভেঙেছে। ৪৪ পয়সা কমে বর্তমান টাকার দাম হয়েছে ৯৬.২৫ টাকা।

আরও খবর : সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’! জ্বালানি অপচয় ঠেকাতে বেসরকারি সংস্থাগুলিকে আর্জি দিল্লির সরকারের

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বৃদ্ধির কারণে ভারতীয় মুদ্রার উপরে চাপ পড়েছে। এদিকে আমেরিকা ও ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। তবে দীর্ঘমেয়াদি শান্তি ফেরানোর প্রস্তাব দুই দেশেই নাকচ করে চলেছে। আর যুদ্ধ রয়েছে হরমুজও। যার ফলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ও আরবিআই পদক্ষেপ করতে শুরু করেছে।

টাকার পাশাপাশি আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে শেয়ার বাজার (Share Market)। সোমবার বাজার খোলার পর সেনসেক্স পড়েছিল ৯৫০ পয়েন্ট। নিফটিও কমে যায়। তবে এখন সামান্য হলেও সেনসেক্স কিছুটা বেড়েছে। তবে এখনও নিম্নমুখী নিফটি৫০।

দেখুন অন্য খবর :

Latest News

১২ দিনেই ১.৫ কোটি আবেদন! বিশ্বকাপের টিকিটের চাহিদায় নজিরবিহীন সাড়া

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2026) ঘিরে এখন থেকেই বাড়ছে উন্মাদনা। টিকিটের জন্য...

More Articles Like This