31.1 C
Kolkata

অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

Must Read

কলকাতা: অবশেষে ইডি দফতরে (ED Office) হাজিরা দিলেন সোনা পাপ্পু (Sona Pappu)। আর্থিক প্রতারণা ও তোলাবাজির অভিযোগে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে একাধিকবার তলব করেছিল ইডি। গত এপ্রিলে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ছাড়াও সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। ইডি সূত্রে জানানো হয়, কসবা, বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনা পাপ্পু। সোনা পাপ্পুর নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। অবশেষে সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু। সোমবার স্ত্রীকে নিয়ে ইডি দফতরে হাজিরা দিলেন বিশ্বজিৎ। তাঁর দাবি, আমি কোথাও যায়নি। কারোর জমিও কেড়ে নিইনি।

শান্তনু গ্রেফতার হতেই ইডির দফতরে হাজিরা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর। কাঁকুলিয়া-কাণ্ডের পর থেকে উধাও ছিলেন সোনা পাপ্পু। সোমবার আচমকাই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে স্ত্রীকে নিয়ে হাজির হন পাপ্পু। দফতরে ঢোকার সময়ে পাপ্পুর দাবি, তিনি কোনও দোষ করেননি।পাপ্পুকে প্রশ্ন করা হয়, তিনি কি গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন। জবাবে তিনি বলেন, ‘‘আমি কোনও দোষ করিনি।’’ তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। সেই নিয়ে পাপ্পু বলেন, ‘‘জীবনে কোনও দিন তোলাবাজি করিনি। আমার সোনার দোকান রয়েছে। আজ পর্যন্ত কোনও থানায় আমার বিরুদ্ধে তোলাবাজির কোনও অভিযোগ করা হয়নি।’’

আরও পড়ুন: রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পা’ জাহাঙ্গির

ভোটের আগে গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি চলার ঘটনায় নাম জড়ায় পাপ্পু। এরপর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। কিন্তু মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় লাইভ করতে দেখা যেত সোনা পাপ্পুকে। পুলিশ কেন তাঁর খোঁজ পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরমধ্যেই জমি দুর্নীতি এবং প্রতারণার মামলার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত এপ্রিলে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ছাড়াও সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়।তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামরা এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহাকে জেরা করে ইডি। ইতিমধ্যে দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।ইতিমধ্যে সোনা পাপ্পুকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে খবর।

Latest News

এমবাপের পেনাল্টিতে রক্ষা ফ্রান্সের, দুর্দান্ত লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় প্যারাগুয়ের

ওয়েব ডেস্ক : বিশ্বকাপে (FIFA World Cup 2026) আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হল ফ্রান্সকে (France)। শুরু থেকেই শেষ...

More Articles Like This