পার্ক সার্কাসে বাড়ল নিরাপত্তা! পুলিশের নজরে প্রতিটি মোড়, বাড়ানো হল টহলদারি

Must Read

কলকাতা: কলকাতার (Kolkata) পার্ক সার্কাস (Park Circus) চত্বরে নিরাপত্তা আরও জোরদার করল পুলিশ। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি ও টহলদারি। গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্ক সার্কাসের একাধিক প্রবেশপথে নজরদারি চলছে। সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর রাখছে পুলিশ।

আরও পড়ুন: নবান্নে আজ দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক

শুধু পুলিশই নয়, এলাকায় মোতায়েন রয়েছে র‌্যাফ এবং বিশেষ বাহিনীর সদস্যরাও। রাতের দিকে টহলদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে দাবি প্রশাসনের।

পুলিশের তরফে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। কোনও রকম উত্তেজনা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This