35 C
Kolkata

হরমুজে আক্রান্ত একের পর এক ভারতীয় জাহাজ! কড়া নিন্দা করে কী বলল নয়াদিল্লি? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: গত একমাসে হরমুজ প্রণালী (Strait of Hormuz) ও পশ্চিম এশিয়ার সমুদ্রপথে একের পর এক ভারতীয় পণ্যবাহী জাহাজে (Attack on Indian Ships) হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। বিষয়টি নিয়ে এবার রাষ্ট্রসংঘের মঞ্চে সরব হল নয়াদিল্লি। ভারত স্পষ্ট জানিয়েছে, অসামরিক জাহাজ ও নিরীহ নাবিকদের লক্ষ্য করে হামলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিলের (United Nations Economic and Social Council) একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ (Parvathaneni Harish)।

এদিনের বৈঠকে পর্বতনেনি বলেন, “বাণিজ্যিক জাহাজগুলির উপর লাগাতার হামলা জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুতর বিপদ ডেকে আনছে।” তিনি আরও জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে অসামরিক জাহাজ ও নাবিকদের ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেন ভারতের এই প্রতিনিধি। যদিও নিজের বক্তব্যে তিনি কোনও নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

আরও পড়ুন: দেশে ফিরল ১০০০ বছর প্রাচীন ইতিহাস! ভারতকে চোল যুগের তাম্রলিপি ফিরিয়ে দিল নেদারল্যান্ডস

রবিবার নিজের এক্স হ্যান্ডলেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন পর্বতনেনি হরিশ। তিনি লেখেন, “সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্বল্পমেয়াদি ও কাঠামোগত পদক্ষেপের সমন্বয় অত্যন্ত জরুরি।” পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানান, “হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করা এবং নৌচলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”

উল্লেখ্য, গত বুধবার ওমান উপকূলের কাছে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যতরীতে হামলার ঘটনা ঘটে। সোমালিয়া থেকে শারজার উদ্দেশে রওনা দেওয়া ওই জাহাজে ১৪ জন নাবিক ও ১৩ জন জাহাজকর্মী ছিলেন। ওমানের উত্তর উপকূলের কাছে লিমা এলাকার কাছে পৌঁছনোর সময় আচমকাই একটি বিস্ফোরক বস্তু জাহাজে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় জাহাজে এবং পরে সেটি সমুদ্রে ডুবে যায়।

দেখুন আরও খবর:

Latest News

UAE-র পরমাণুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ হামলা

ওয়েব ডেস্ক : পরমাণুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (Nuclear power plant) ভয়াবহ ড্রোন (Drone) হামলা। জানা যাচ্ছে, আরব আমিরশাহির (UAE)...

More Articles Like This