35 C
Kolkata

বাবার পর এবার মাকে হারালেন লিয়েন্ডার পেজ

Must Read

ওয়েব ডেস্ক : মা-কে হারালেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। ৭২ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জেনিফার পেজ (Jennifer Paes)। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান। তবে সেই লড়াইয়ে জিততে পারলেন না। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মূলত কয়েক মাস আগে বাবা ভেস পেজকে হারিয়েছিলেন, তার পরে আবার মাকেও হারালেন ভারতের প্রাক্তন তারকা টেনিস খেলোয়াড়।

জেনিফার পেজ (Jennifer Paes) ১৯৭২ সালে অলিম্পিক্সে ভারতের বাস্কেটবল দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। পেশায় চিকিৎসক স্বামী ভেস পেজও অলিম্পিক্সে পদকজয়ী। আর তাঁদের সন্তান লিয়েন্ডার ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়।

আরও খবর : ম্যাচ জিতে ব্যাটার-বোলারদের ভূয়সী প্রশংসা রাহানের

জেনিফার পেজ শুধু একজন ক্রীড়াবিদই নন, ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি প্রেরণা দিতেন ছেলে লিয়েন্ডারকে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে তিনি বহু মানুষকে উৎসাহ দিতেন, খেলাধুলার প্রতি ভালবাসা ছড়িয়ে দিতেন। তাঁর প্রাণবন্ত উপস্থিতি কলকাতার ক্রীড়া মহলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আর এদিকে জেনিফারের (Jennifer Paes) আরও একটি পরিচয় হল, তিনি সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের বংশধর ছিলেন। গত ১৪ অগাস্ট স্বামী ভেসকে হারিয়েছিলেন তিনি। তবে স্বামীর সঙ্গে একসঙ্গে থাকতেন না তিনি। তবে জেনিফার পেজের প্রয়াণে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে

দেখুন অন্য খবর :

Latest News

হরমুজে আক্রান্ত একের পর এক ভারতীয় জাহাজ! কড়া নিন্দা করে কী বলল নয়াদিল্লি? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: গত একমাসে হরমুজ প্রণালী (Strait of Hormuz) ও পশ্চিম এশিয়ার সমুদ্রপথে একের পর এক ভারতীয় পণ্যবাহী জাহাজে...

More Articles Like This