35 C
Kolkata

ভিকির জন্মদিনে চমক! প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা?

Must Read

ওয়েব ডেস্ক: বলিউডের (Bollywood) অন্যতম চর্চিত জুটি ভিকি কৌশল (Vickey Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই রাখতে পছন্দ করেন তাঁরা। তবে ভিকির জন্মদিনেই যেন সেই গোপনীয়তায় খানিক ফাটল! সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি পোস্ট করে জোর চর্চার জন্ম দিলেন ক্যাটরিনা।

ভিকি কৌশলের জন্মদিন উপলক্ষে অভিনেত্রী একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন। আর সেই ছবিতেই দেখা যায় এক ছোট্ট শিশুকে। এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু জল্পনা, এ কি তবে ভিকি-ক্যাটরিনার ছেলে ‘বিহান’-এর প্রথম ঝলক?

আরও পড়ুন: কানের লাল গালিচায় বাংলার ‘লাফটারসেন’

যদিও এই বিষয়ে সরাসরি কিছু জানাননি ক্যাটরিনা। শিশুটির পরিচয় নিয়েও স্পষ্ট করে কিছু লেখা হয়নি পোস্টে। তবু অনুরাগীদের একাংশের দাবি, বহুদিন ধরেই গোপনে সন্তান জন্মের জল্পনা চলছিল। এই ছবির পর সেই জল্পনাই আরও উস্কে উঠেছে।

ছবিটি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার প্রশ্ন তুলেছেন, আদৌ কি সেটি তাঁদের সন্তান? যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে বলেই মনে করছেন অনুরাগীরা।

Latest News

বাবার পর এবার মাকে হারালেন লিয়েন্ডার পেজ

ওয়েব ডেস্ক : মা-কে হারালেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। ৭২ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জেনিফার পেজ...

More Articles Like This