ওয়েব ডেস্ক : রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ গুজরাট টাইট্যান্স (Gujrat Titans)। আর আজকের ম্যাচ জিততেই হবে নাইট বাহিনীকে। তা যদি না হয়, তাহলে হয়তো চলতি আইপিএল (IPL) থেকে ছিটকে যাবে তারা। তবে প্রশ্ন হচ্ছে, আজকের মরণ-বাঁচন ম্যাচে কাকে কাকে নিয়ে নামবেন অজিঙ্ক রাহানে?
শনিবার কলকাতার পরিকল্পনা হতে পারে, প্রতিপক্ষের ব্যাটার সাই সুদর্শন, শুভমন এবং জস বাটলারকে দ্রুত আউট করা। এদিকে কেকেআর (KKR) জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে একটিও ম্যাচ না খেলেই দেশে পাড়ি দিয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তবে সুখবর হল, নেটে ফের বল করতে শুরু করেছেন বরুণ চক্রবর্তী। এদিকে ম্যাচের আগে প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলন করে কার্তিক ত্যাগী বলেছেন, আমরা এখনও পর্যন্ত পাওয়ার প্লে-তে তেমন উইকেট নিতে পারিনি। ফলে প্রথম দিকে উইকেট নিতে পারলে সুবিধাই হবে। আর মাঝে যদি স্পিনাররা সামলে নেন, তাহলে ডেথ ওভারে অনেকটা সুবিধা পাবো। তাই আমাদের লক্ষ্য প্রথম দিকে গুজরাটের দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়া।
আরও খবর : ম্যাচ জিতেও জরিমানার মুখে পন্থ! কারণ কী?
আর আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর (KKR) শিবিরে তেমন বদলের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ওপেন করলেন ফিন অ্যালন ও অজিঙ্ক রাহানে। তার পরেই অঙ্গরিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রভমন পাওয়াল, রিঙ্কু সিং ও মণীশ পাণ্ডে নামবেন। বোলার হিসাবে থাকবেন সুনীল নারিন, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী। আর ইমপ্যাক্ট হিসেবে থাকতে পারেন বরুণ চক্রবর্তী/সৌরভ দুবে।
বলে রাখা দরকার, পরপর ম্যাচ জিতলেও কেকেআর-এর পক্ষে প্লে-অফে যাওয়া বেশ চাপ। কারণ আগে যেতে হলে অন্য দলের দিকে তাঁকিয়ে থাকতে হবে তাদেরকে। সেদিক থেকে দেখতে গেলে আশা বাঁচিয়ে রাখতে জয় খুব জরুরী নাইটদের জন্য।
কেকেআরের সম্ভাব্য একাদশ – অজিঙ্ক রাহানে, ফিন অ্যালন, অঙ্গরিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রভমন পাওয়াল, রিঙ্কু সিং ও মণীশ পাণ্ডে, সুনীল নারিন, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী। ইমপ্যাক্টে থাকতে পারেন রুণ চক্রবর্তী/সৌরভ দুবে।
দেখুন অন্য খবর :
