Forbidden

You don't have permission to access th1s resource.

RCB তারকার প্রেমে পড়েছেন শেহনাজ? - KolkataTV
31 C
Kolkata

RCB তারকার প্রেমে পড়েছেন শেহনাজ?

Must Read

ওয়েব ডেস্ক : ‘বিগ বস ১৩’-এর পরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সেই সময় সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) সঙ্গে রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। তবে অভিনেতার মৃত্যু পর প্রেম ও বিয়েতে তেমন আগ্রহ দেখাননি শেহনাজ। তবে সূত্রের খবর, অভিনেত্রী নাকি প্রেমে পড়েছেন। তাও আবার নাকি ক্রিকেটারের সঙ্গে!

মূলত, বাড়িতে টিভির সামনে দাঁড়িয়ে আরসিবি’র (RCB) জয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে শেহনাজকে। তার পর থেকে শুরু জল্পনা। তার পরে আইপিএল ম্যাচে গ্যালারিতে শেহনাজের উপস্থিতি গুঞ্জনের পালে হাওয়া তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই ক্রিকেটার? শোনা যাচ্ছে, আরসিবি তারকা দেবদত্ত পড়িক্কলের (Devdutt Padikkal) সঙ্গে কোনও রসায়ন শুরু হয়েছে শেহনাজের। এই বিষয়টি ইতিমধ্যে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফলে অনেকে মনে করছেন, আরসিবি নয়, বরং প্রিয় মানুষকে সাহস জোগাতেই মাঠে হাজির হচ্ছেন অভিনেত্রী।

আরও খবর : ম্যাচ জিতেও জরিমানার মুখে পন্থ! কারণ কী?

তবে শেহনাজ বা দেবদত্ত কেউই এখনও পর্যন্ত এবিষয়ে মুখ খোলেননি। তবে অনুরাগীরা ইতিমধ্যে দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন। এদিকে শেহনাজ গিলের অনুরাগীদের একাংশ আবার নায়িকার প্রেমের গুঞ্জনে বেজায় চটেছেন। কেউ বলছেন ম্যাচ দেখতে গেলেই কী কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়? সবমিলিয়ে নায়িকার প্রেমের জল্পনায় সরগরম সোশাল পাড়া।

উল্লেখ্য, বিগ বস’ থেকেই সিদ্ধার্থ-শেহনাজের প্রেম, বন্ধুত্ব শুরু হয়েছিল। এমনকি দু’জনে বিয়ে করবেন বলেও শোনা গিয়েছিল। তবে একুশ সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান সিদ্ধার্থ। তার পর থেকে অভিনেত্রী প্রেম-বিয়ে থেকে দূরেই ছিলেন। কিন্তু এবার কি শেষমেশ নায়িকার জীবনে নতুন প্রেম? চলছে জোর জল্পনা

দেখুন অন্য খবর :

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This