32 C
Kolkata

হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতার ‘আশ্রয়ে’ বাংলাদেশি অনুপ্রবেশকারী!

Must Read

উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জে (Hingalgange) এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক (Bangladeshi Arrested) ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের (TMC) এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল ওই ব্যক্তি। শনিবার গভীর রাতে তাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন এলাকার মানুষ।

ধৃতের নাম শহিদুল গাজী। অভিযোগ, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, কয়েক বছর আগে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদীন অবৈধভাবে তাকে ভারতে নিয়ে আসেন।

আরও পড়ুন: মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত আসানসোল! পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

অভিযোগ আরও, ভারতে আনার পর শহিদুলের জন্য ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, জয়নাল আবেদীনের বাবাকে ‘বাবা’ পরিচয় দেখিয়ে ভোটার কার্ড-সহ একাধিক সরকারি নথি তৈরি করা হয়েছিল। পরে ওই অনুপ্রবেশকারীকে নিজের মেছো ভেড়িতে আশ্রয় দেন জয়নাল। এরপর স্থানীয় এক মহিলাকে বিয়ে করে সেখানেই সংসার পাতেন শহিদুল।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে আগেও একাধিকবার পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারাই শহিদুল গাজীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সাংবাদিকদের সামনে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন বলেও দাবি স্থানীয়দের।

যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা তথা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, “শুনে বুঝে উত্তর দিতে হবে। এখনই কিছু বলতে পারছি না, খোঁজ নিয়ে পরে জানাব।” যদিও দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ধৃতের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Latest News

ভোট-পরবর্তী গুলি চালনার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সভাপতি

ক্যানিং: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election 2026) প্রকাশের পর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হল ক্যানিং...

More Articles Like This