ফিরলেন অনির্বাণ ‘দেশু ৭’-এর শুটিং শুরু দেবের

Must Read

কলকাতা: ব্যান কালচারের বিরুদ্ধে প্রতিবাদ, টলিপাড়ার তারকাদের ফিরিয়ে আনার লড়াইয়ে অবশেষে জয় দেবের। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শুটিং ফ্লোরে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ‘দেশু ৭’ (Desu7 Shoot Starts)-এর শুটিং শুরু করলেন দেব (Dev)। টলিউডেও পালাবদল হয়েছে। নতুন দায়িত্বে রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়। এর মধ্যেই ‘দেশু ৭’-এর শুটিং শুরু করলেন অভিনেতা তথা প্রযোজক-পরিচালক দেব।

‘রঘু ডাকাত’-এ অনির্বাণের দুর্ধর্ষ অভিনয়ের পর দেব তাঁর পরবর্তী ছবি ‘দেশু ৭’ অনির্বাণ ছাড়া হবে না সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ব্যান কালচারের অবসান ঘটিয়ে অনির্বাণের উপস্থিতিতে সিলমোহর দিয়েছেন। এবার টিম ‘দেশু ৭’ নিয়ে শুটিং ফ্লোরে সুপারস্টার দেব। রাজ্যে পালাবদলের পর টলিউডে বিশ্বাস ব্রাদার্সের ‘দাদাগিরি’র দিন শেষ। এর মাঝেই রাজনীতি থেকে দূরত্ব তৈরির কথা নিজের মুখে বলেছেন দেব। অবশেষে নিজের পছন্দের জায়গা, শ্যুটিং ফ্লোরে ফিরলেন তারকা। এবার নতুন ভূমিকায়। দেব নিজেই শুটিং শুরুর খবর ভাগ করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।

আরও পড়়ুন: মহানায়কের শতবর্ষে টলিউডে চালু ‘উত্তম সুবিধা কার্ড’

 

দেব আগেই স্পষ্ট করেছিলেন, ‘নিষিদ্ধ করার সংস্কৃতি বা ব্যান কালচার আমি সমর্থন করি না। অনির্বাণ আমার ছবিতে থাকছেই।’ সেই কথা রাখলেন তিনি। এদিন অনির্বাণকে শুটিং ফ্লোরে পেয়ে দেব-সহ পুরো টিমই বেশ চনমনে মেজাজে। ছবিতে দেখা যাচ্ছে, চারিদিকে কলাকুশলীদের ভিড়। আলো কোন দিকে থাকলে ফ্রেম হবে, সবটা তৈরি। দেব এবং অনির্বাণ পাশাপাশি দাঁড়িয়ে। তাঁরা দু’জনেই মগ্ন ফোনে। ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে অভিনেতা লিখেছেন, ‘শুটিং মোড অন’ যার বাংলা তর্জমা করলে হয় শুটিং শুরু। ঠিক এই ক্যাপশনেই সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন দেব। ফের শুটিং ফ্লোরে অনির্বানের প্রত্যাবর্তনে তাঁকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা।

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This