35 C
Kolkata

পেট্রল-ডিজেলের দাম বাড়তেই মোদিকে কটাক্ষ কংগ্রেসের

Must Read

ওয়েব ডেস্ক : পাঁচ রাজ্যে বিধানসভা ভোট শেষ হতে জ্বালানি তেলের দাম বাড়বে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই মতো শুক্রবার দেশজুড়ে বাড়ল পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। ৩ টাকা করে বাড়ানো হয়েছে এই দাম। এই দাম বাড়তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘ইনফ্লেশন ম্যান’ বলে কটাক্ষ করল কংগ্রেস (Congress)।

এক্স হ্যান্ডেলে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, “‘মুদ্রাস্ফীতি মানব’ (ইনফ্লেশন ম্যান) মোদি আজ আবারও জনগণের ওপর চাবুক চালিয়েছেন। পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি, সিএনজি (CNG)-র দামও ২ টাকা বাড়ানো হয়েছে ” সঙ্গে কটাক্ষ করে লেখা ,হয়েছে, নির্বাচন শেষ হতেই ভঙ্গুর আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারে আসরে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও খবর : সত্যি হল আশঙ্কা! বাড়ল পেট্রল-ডিজেলের দাম

শুক্রবার সকাল ৬টা থেকে পেট্রল-ডিজেলের নতুন দাম (Petrol-Diesel Price) কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী কলকাতায় লিটারপিছু দাম বেড়ে হয়েছে ১০৮.৭৪ টাকা। ডিজেলের দামও হয়েছে ৯৫.১৩ টাকা। এদিকে রাজধানী দিল্লিতে বেড়েছে সিএনজি’র দাম। ২ টাকা করে বেড়েছে এই দাম। মুম্বইতেও এই দাম বেড়েছে। কলকাতায় (Kolkata) কেজিপ্রতি ৩ টাকা করে বেড়েছে সিএনজির দাম।

মূলত, ২০২২ সাল থেকে এই জ্বালানির দাম একই ছিল। তবে চলতি বছর মধ্যপ্রাচ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর আশঙ্কা করা হচ্ছিল, জ্বালানির দাম ফের বাড়তে পারে। একাধিক দেশে দাম বেড়েছে। তবে সম্ভবত নির্বাচনের কথা ভেবেই দেশে দাম বাড়ানো হচ্ছিল না পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price)। আর তা মিটতেই বেড়ে গেল এই দাম।

দেখুন অন্য খবর :

Latest News

ঘরছাড়াদের ফেরাবে বিজেপি! আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ওয়েব ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। তার পর থেকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, তাঁদের দলের কর্মীদের উপর...

More Articles Like This