31 C
Kolkata

আসানসোল মেয়রের দফতরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে বিতর্ক, কী জানালেন মেয়র?

Must Read

ওয়েব ডেস্ক : আসানসোল (Asansol) পৌরনিগমের মেয়রের দফতরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক। বিজেপির আপত্তির পর এ বিষয়ে মুখ খুললেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারিভাবে যে নির্দেশ আসবে, সেই অনুযায়ীই পদক্ষেপ করা হবে।

বিজেপির (BJP) আসানসোল জেলা সাধারণ সম্পাদক কেশব পোদ্দারের অভিযোগ, সরকার পরিবর্তনের পরেও মেয়রের চেম্বারে এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি টাঙানো রয়েছে। তাঁর দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)-র ছবি সরকারি দফতরেরে থাকা উচিত। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

আরও খবর : পঞ্চায়েত দফতরে কত ভ্যাকান্সি? নিয়োগ হবে কবে? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, “আমি যখন দায়িত্ব নিয়েছি, তার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিটি সেখানে ছিল। এখন কী থাকবে বা কী পরিবর্তন হবে, তা সম্পূর্ণভাবে সরকারের নির্দেশের উপর নির্ভর করছে। সরকার যেভাবে নির্দেশ দেবে, আগামী দিনে সেভাবেই করা হবে।” এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

শুভেন্দুর হুঁশিয়ারির পরই ‘বুলডোজার অ্যাকশন’, ভাঙল ক্লক টাওয়ার

ওয়েব ডেস্ক : আগেই বলেছিলেন, এর পর মুখ্যমন্ত্রী হিসেবে শভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শপথ গ্রহণ করার পর কলকাতায় শুরু...

More Articles Like This