Forbidden

You don't have permission to access th1s resource.

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল নিয়ে বিরাট মন্তব্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের - KolkataTV
31 C
Kolkata

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল নিয়ে বিরাট মন্তব্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল আদালতে। এই মামলার সওয়াল করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আইজীবীর পোষাকে খোদ গিয়েছিলেন আদালতে। আর এই বিষয়টিকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেছেন, সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছিল তৃণমূল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কোথায় ছিল কোর্ট?

তিনি বলেছেন, ‘২১ সালের ২ মে-র পরে ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মী খুন। ২৭ জন বিজেপি মহিলা কর্মী প্রকাশ্যে বলেছেন, তাঁরা তৃণমূলের (TMC) দ্বারা গণধর্ষিতা। জেসিবি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল। আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।” সঙ্গে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল সুপ্রিমোকে আন্তর্জাতিক কোর্টে দেখতে চাই।

আরও খবর : পূর্ব বর্ধমানে বেআইনি পাথর ব্যবসার বিরুদ্ধে কড়া অভিযান, ভাতারে আটক ২১টি ডাম্পার-লরি

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছিলেন, নির্বাচনের পর ১০ জন তৃণমূলের কর্মী খুন হয়েছিলেন। এ নিয়ে শমীক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের বাস্তব ভিত্তি নেই। তিনজন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমারা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই।”

অন্যদিকে হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে ‘চোর’ স্লোগান ওঠে। তা নিয়ে শমীক (Samik Bhattacharya) বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাকে দেখলে মানুষ চোর চোর স্লাগোন দেবে সে কাজ বিজেপি করে না। এই পরিস্থিতি বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল যে সবসময় পিছু ছাড়ে না। তবে এধরণের ঘটনা যাতে না হয়, সুস্থ সামাজিক সমাজ সেটাই চায়।”

দেখুন অন্য খবর :

Latest News

বিধায়ক সেবা কেন্দ্রের নতুন নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’, মিলবে মাসে ৩০ হাজার টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এবার বিধায়ক সেবা কেন্দ্রের নতুন নাম হতে চলেছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা...

More Articles Like This