31 C
Kolkata

দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে ছাড়পত্র, নিতে হবে না রাজ্যের অনুমতি: শুভেন্দু

Must Read

কলকাতা: ‘দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়’,সরকারের রুল মেনে চলতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআইকে (CBI) ছাড়পত্র দিয়ে দিল রাজ্য সরকার (WB State Govt)৷ সেই সঙ্গে সমবায় দুর্নীতি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও একই ছাড়পত্র দেওয়া হয়েছে৷

নির্বাচনী প্রচারপর্বেও বিজেপি আশ্বাসই দিয়ে এসেছিল সমস্ত দুর্নীতির তদন্ত হবে। ক্ষমতায় আসার পর তা কার্যক্ষেত্রে করে দেখানোর পালা। রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সিবিআই বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে চার্জশিট দিতে হলে সরকারের অনুমতি নিতে হয়। অভিযোগ, পূর্বতন সরকার সেই অনুমোদন দীর্ঘ দিন আটকে রেখেছিল। বুধবার কেন্দ্রীয় সংস্থাকে সেই ছাড়পত্র দিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আদালতের নির্দেশে এই দুর্নীতি মামলাগুলির তদন্ত করছিল সিবিআই৷ এই ধরনের মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে গেলে রাজ্যের ছাড়পত্র প্রয়োজন হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ গত চার বছর ধরে সিবিআই-এর চারটি মামলা রাজ্য সরকার আটকে রেখেছিল। যে সমস্ত আধিকারিক দুর্নীতিগ্রস্ত, সিবিআই বা আদালত নিযুক্ত যে কোনও তদন্তকারী সংস্থাকে তাঁদের শাস্তি নিশ্চিত করার জন্য বা তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আইন অনুযায়ী রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচানোর জন্য আগের সরকার এই অনুমতি আটকে রেখেছিল। তিনটি দফতরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য প্রয়োজনীয় অনুমোদন আমরা সিবিআই-কে দিয়ে দিলাম। ছাড়়পত্রের কপি সিবিআই পেয়ে গিয়েছে।’’

আরও পড়ুন: আমরা স্বাধীনতা পেলাম, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

শুভেন্দু জানান, শিক্ষা দফতরের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতরের ক্ষেত্রে আদালতের নির্দেশে যে সমস্ত তদন্ত হচ্ছে, তাতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনারা দেখে নেবেন। শুভেন্দু আরও বলেন, ‘‘আমাদের এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছে। দুর্নীতির ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান,পুর নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত পুর দফতরের আধিকারিকরা এবং আদালতের নির্দেশে সমবায় দফতরের অধীনে যে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল, তাতে জড়িত সব আধিকারিকদে বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আমরা সিবিআই-কে আজই ছাড়পত্র দিয়ে দিলাম৷’

Latest News

ক্রিকেটে ৫০ ওভারে উঠল ৮২২ রান! কোথায় হল এই ম্যাচ?

ওয়েব ডেস্ক : অবিশ্বাস্য! ক্রিকেটে ৫০ ওভারে উঠল ৮২২ রান (Massive Runs)! এমনই ঘটনা ঘটে গেল জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে...

More Articles Like This