36.3 C
Kolkata

‘শান্তি-শৃঙ্খলাই সরকারের অগ্রাধিকার’, জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক

Must Read

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে শেষ হয়েছে তৃণমূল সরকারের ১৫ বছরের শাসন। এর পরে অনেকে মনে করছিলেন রাজ্যে হয়তো কোনও ধরণের অশান্তির সৃষ্টি হতে পারে। তবে রাজ্যের বিজেপি (BJP) সরকারের তরফে আগেই জানানো হয়েছে, বাংলায় (West Bengal) কোনও ধরণের অশান্তি ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আর এ নিয়ে এবার বড় বার্তা দিলেন কুলটির (Kulti) বিজেপি বিধায়ক অজয় পোদ্দার (Ajay Kumar Poddar)।

আসানসোলের (Asansol) কুলটি বিধানসভার ৫৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণু বিহার কলোনিতে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেছেন, “বাংলায় অশান্তি বরদাস্ত নয়, শান্তি-শৃঙ্খলাই সরকারের অগ্রাধিকার”

আরও খবর : বৈশাখের শেষ লগ্নে গরমের দাপট বাড়বে, সঙ্গে দুর্যোগের পূর্বাভাস

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়ক (BJP MLA) অজয় পোদ্দার বলেছেন, পশ্চিমবঙ্গে কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, “যে-ই অশান্তি করার চেষ্টা করুক না কেন, প্রশাসনকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। বাংলাকে শান্ত ও সুসংগঠিত রাজ্য হিসেবেই গড়ে তুলতে চাই।”

বিধায়ক আরও বলেন, পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষ যে দায়িত্ব তাঁদের উপর অর্পণ করেছেন, সেই দায়িত্ব পালন করে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। সকলকে সঙ্গে নিয়ে “সোনার বাংলা” গড়ার আহ্বানও জানান তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

শিয়ালদহ ও সুকান্ত সেতুর নিচে অবৈধ দখল উচ্ছেদে কড়া পুরসভা, ৭ দিনের আলটিমেটাম!

ওয়েব ডেস্ক : অবৈধ দখল ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শহরের...

More Articles Like This