31 C
Kolkata

রাজ্যে বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্য সচিব মনোজ আগরওয়ালের

Must Read

ওয়েবডেস্ক- রাজ্যে বেআইনি টোল (Illegal toll)  ও ড্রপ গেটের (Drop Gate)  বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (State Government) । মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের (Chief Secretary Manoj Agarwal) জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,  সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল গেট,  ড্রপ গেট ও ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে।

জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, নিজেদের এলাকায় থাকা বেআইনি টোল সংগ্রহ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে নতুন করে এই ধরনের অবৈধ সংগ্রহ কেন্দ্র গড়ে উঠতে না পারে,  সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন-  নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরেরই বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে,  অনুমোদনহীন টোল পয়েন্টে যে কোনও রকম অর্থ আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি বৈধ ও অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করে আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Latest News

প্রধানমন্ত্রীর ‘আর্জি’তে সাড়া দিয়ে বড় পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : সম্প্রতি দেশবাসীর প্রতি বেশ কিছু আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যে ছিল বিদেশ...

More Articles Like This