আরামবাগে তৃণমূল কার্যালয় থেকে বোমা ও অস্ত্র উদ্ধার

Must Read

আরামবাগ-  আরামবাগ বাসস্ট্যান্ডে তৃণমূল কার্যালয় থেকে বোমা ও অস্ত্র উদ্ধার ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় বাসস্ট্যান্ড চত্বরের হকার্স মার্কেট এলাকায়।

অভিযোগ,  একটি বন্ধ ঘরের চাবি ভেঙে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক বোমা ও বিপুল পরিমাণ অস্ত্র। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও বোমার পরিমাণ দেখে তাঁরা রীতিমতো হতবাক। তাঁদের কথায়, “সময়মতো পুলিশ ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।” পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন-  কৃষ্ণনগর–আমঘাটা রুটে দুই নতুন জোড়া ট্রেন… কবে থেকে মিলবে পরিষেবা?

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আরামবাগ শহর বিজেপির বক্তব্য,শুনলাম তৃণমূলের কার্যালয় তথা রাকেশ আলীর পার্টি অফিসের ছাদ থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। সেই খবর পেয়েই আমরা এখানে এসেছি। যদি চার তারিখের পর তৃণমূল আবার ক্ষমতায় ফিরতো,  তাহলে বিরোধীদের উপর আরও অত্যাচার বাড়তো। এই কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল।”

Latest News

বায়ার্নের পাঁচ গোল, প্রত্যাবর্তনে চার গোল ম্যান ইউয়ের

ওয়েব ডেস্ক: ২০২৩ সালের ১২ ডিসেম্বর শেষবার ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) আসর বসেছিল।...

More Articles Like This