8.9 C
New York

দেশের সমস্ত আদালতের পরিকাঠামো উন্নয়নে সুপ্রিম কমিটি গঠন, রয়েছেন বাঙালি বিচারপতিরাও

Must Read

ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গ (West Bengal)  সহ দেশের সমস্ত আদালত (Court)  পরিকাঠামোগুলি উন্নয়নের জন্য সুপ্রিম কোর্টের (Supreme Court)  গঠন করা কমিটিতে বাঙালি বিচারপতির স্থান। আদালত আধুনিকীকরণের রূপরেখা কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে ভারতের প্রধান বিচারপতি বিচাপতিদের দ্বারা পরিকাঠামো উপদেষ্টা কমিটি গঠন করেছেন।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant) সারা দেশে বিচারালয়ের পরিকাঠামো শক্তিশালী করার জন্য একটি  “বিচারপতিদের দ্বারা পরিকাঠামো উপদেষ্টা কমিটি”  গঠন করেছেন।

এর মূল লক্ষ্য  হল-

* দেশব্যাপী আদালতগুলির জন্য ৪০,০০০ কোটি থেকে ৫০,০০০ কোটি টাকার সরকারি সহায়তা ও তহবিল নিশ্চিত করা।

* সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের জারি করা ৮ মে, ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুসারে, এই কমিটি ভারতীয় বিচার বিভাগের পরিকাঠামোগত প্রয়োজনীয়তা প্রস্তুত করবে। যেখানে ৪০,০০০ থেকে ৫০,০০০ কোটি টাকার পর্যাপ্ত তহবিল বরাদ্দের মাধ্যমে ভারতজুড়ে আদালতগুলির পরিকাঠামো বৃদ্ধির জন্য সরকারি সহায়তার উপর জোর দেওয়া হবে।

* সেই রূপরেখা  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য  সঞ্জীব সান্যালের কাছে পেশ করবে কমিটি।

আরও পড়ুন-  প্রশ্ন ফাঁসের জের, বাতিল হয়ে গেল NEET UG-2026

কমিটিতে আছেন-  সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার (কমিটির চেয়ারপার্সন), কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র, বোম্বে হাইকোর্টের বিচারপতি সোমশেখর সুন্দরেশন, কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের (সিপিডব্লিউডি) মহাপরিচালক। সুপ্রিম কোর্টের মহাসচিব।

Latest News

মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে মগ্ন তামান্না

কলকাতা: তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) সৌন্দর্য ও নাচের ভঙ্গিমায় মুগ্ধ দর্শক। গত কয়েক বছরে তমন্না যে গানে নেচেছেন, সেটাই...

More Articles Like This