9.6 C
New York

সরকার বদলের পর আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

Must Read

কলকাতা: সরকার বদলের পর আরজি কর কাণ্ডে (RG Kar Case) ফের বড় মোড়। এই মামলার শুনানি থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আরও একটি ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে সিবিআই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেওয়া হয়।

শুনানির সময় নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন করে কার্যকর কোনও তদন্ত করেনি। সেই প্রেক্ষিতেই বিচারপতি মান্থা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। বিচারপতি মান্থা বলেন, “অন্যান্য মামলার চাপে এই মামলাকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে কোনও কমিশন গঠন করা হোক। আমিও চাই এই মামলার সঠিক বিচার হোক।”

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল

তিনি আরও জানান, শুধু নির্যাতিতার পরিবারের আবেদন নয়, দোষীর সাজা সংক্রান্ত মামলা এবং সিবিআইয়ের আবেদন, সবকিছুরই শুনানি প্রয়োজন। তাই গোটা রাজ্য যে মামলার দিকে তাকিয়ে রয়েছে, তার সঠিক ও পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতেই এই বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়াচ্ছে।

উল্লেখ্য, এর আগেও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিল। ফলে আরজি কর মামলার ভবিষ্যৎ শুনানি কোন বেঞ্চে হবে, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, “মোট ৭০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তার মধ্যে ১৫-১৬টি ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।”

সিবিআইয়ের দাবি, ১৪ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। তদন্তে খতিয়ে দেখা হয়, এই ঘটনা একজনের দ্বারা ঘটানো হয়েছিল নাকি একাধিক ব্যক্তি জড়িত ছিল। তদন্তে একজন ব্যক্তির সংশ্লিষ্টতাই উঠে এসেছে বলে আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী আরও জানান, নিম্ন আদালত ইতিমধ্যেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে। তবে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সিবিআই পৃথক আবেদনও করেছে আদালতে।

Latest News

কৃষ্ণনগর–আমঘাটা রুটে দুই নতুন জোড়া ট্রেন… কবে থেকে মিলবে পরিষেবা?

কলকাতা: কৃষ্ণনগর–আমঘাটা রুটে (New Train Services Krishnanagar-Amghata Route) সংযোগ ব্যবস্থা উন্নত করতে শিয়ালদহ ডিভিশনের দুই নতুন জোড়া ট্রেন সংযোজন।...

More Articles Like This