9.6 C
New York

হাসপাতালে ভর্তি মদন মিত্র, এখন কেমন আছেন?

Must Read

কলকাতা: হাসপাতালে ভর্তি মদন মিত্র (Madan Mitra)। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গতকাল অর্থাৎ ১১ই মে কলকাতার বেলভিউ ক্লিনিকে (Belle Vue Clinic) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই হয়েছে। সম্প্রতি তাঁর ইউরিন সংক্রমণ সংক্রান্ত উপসর্গ দেখা দেয়। সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কামারহাটির বাসিন্দা এবং তাঁর অনুগামীরা।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। দলের এই কঠিন সময়ে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মদন। জানা গিয়েছে, বর্ষিয়ান তৃণমূল নেতার প্রস্রাবের সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মূত্র নালি বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের (UTI) কারণেই তিনি হাসপাতালে ভর্তি। এই রোগে সাধারণত কিডনি, মূত্রনালি এবং মূত্রাশয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এবং প্রস্রাবের সমস্যা দেখা দেয়।চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হলে আগামীকাল মদন মিত্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত তাঁকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে।

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল

Latest News

দেশের সমস্ত আদালতের পরিকাঠামো উন্নয়নে সুপ্রিম কমিটি গঠন, রয়েছেন বাঙালি বিচারপতিরাও

ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত আদালত পরিকাঠামোগুলি উন্নয়নের জন্য সুপ্রিম কোর্টের গঠন করা কমিটিতে বাঙালি বিচারপতির স্থান। আদালত আধুনিকীকরণের...

More Articles Like This