12 C
New York

চালু থাকবে স্বাস্থ্য সাথী-কন্যাশ্রী- লক্ষ্মীর ভাণ্ডার? কী জানালেন মুখ্যমন্ত্রী?

Must Read

কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার নবান্নে (Nabanna) প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, বামফ্রন্ট বা তৃণমূল আমলে চালু হওয়া কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, “৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আমরা পেপারলেস কাজ করব। তবে কোনও মৃত ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করা হবে।”

আরও পড়ুন: নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট, ৬ বড় সিদ্ধান্তে জোর ডবল ইঞ্জিন সরকারের

নতুন সরকারের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সরকার বদলের পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন সামাজিক প্রকল্প চালু থাকবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। সেই আবহেই শুভেন্দুর এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিন সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “দীর্ঘদিন পরে মৃত্যু ও ভয়মুক্ত অবাধ নির্বাচন হয়েছে। তাই একটি প্রদেশের নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা হচ্ছে।” পাশাপাশি ৯৩ শতাংশ ভোটার, নির্বাচন কমিশন এবং ভোট পরিচালনায় যুক্ত সকল কর্মীকে কৃতজ্ঞতা জানায় মন্ত্রিসভা।

একইসঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে প্রশাসনিক বাধার অভিযোগও তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বিশেষ ভোটারদের বাঁচাতে ভূমি দফতরকে কাজ করতে দেওয়া হয়নি। হাইকোর্টের নির্দেশও ভঙ্গ হয়েছে।” তবে তাঁর সংযোজন, “এই সরকার আমিত্বে বিশ্বাস করে না। সবাই একসঙ্গে কাজ করবে। এমন কাজ করব, যাতে সমালোচকরাও সমালোচনা করতে না পারেন।”

সোমবার নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট দফতরে বসে প্রথম মন্ত্রিসভার বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। যদিও এখনও তাঁদের দফতর বণ্টন হয়নি। বৈঠকে বিভিন্ন প্রশাসনিক দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই ছ’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নতুন বিজেপি সরকার। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক গতি বাড়ানোর পাশাপাশি সামাজিক প্রকল্প চালু রাখার আশ্বাস দিয়ে শুরুতেই জনমানসে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে নতুন সরকার।

Latest News

১ জুন থেকে চালু অন্নপূর্ণা ভাণ্ডার ,বড় ঘোষণা সরকারের

ওয়েবডেস্ক-  ১ জুন থেকেই (1 Juna) হবে চালু অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) । মহিলারা মাসে পাবেন তিন হাজার টাকা  করে।...

More Articles Like This