কলকাতা: রাজ্যে পালাবদলের পর আগের সরকারের সামাজিক প্রকল্প চালু থাকবে কি না তা নিয়ে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছিল সানুষের মনে। এই আবহে সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিলেন, আগের সরকারগুলির চালু করা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তবে স্বচ্ছতার সঙ্গে হবে বলে তিনি জানন। সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের পথ অনুসরণ করেই এগোবে। তিনি সংবিধানপ্রণেতা বাবাসাহেব অম্বেডকরের ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল’-এর আদর্শ অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে।
রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ছাব্বিশের নির্বাচনের আগে এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ভাতা মাসে ১৭০০ টাকা করা হয়। এবং অন্য মহিলারা মাসে ১৫০০ টাকা পান। তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের সুবিধা মিলবে?ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা চলছিল।এদিন নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকে ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেখানে বিগত সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলি নিয়ে কোনও সিদ্ধান্তের কথা নেওয়া হয়নি।শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, তা পালন করবে এই সরকার। আগে থেকে চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না’। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পরেই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: সরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড়! মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
এদিন শুভেন্দু জানান, ৩০ বছর কি ১০ বছর আগের প্রকল্প সব চালু থাকবে। পোর্টালও আপডেট হবে। যা কাজ পরে আছে সেগুলি সব হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও বলেন, ‘আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Yojan) যুক্ত হল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেপারলেস অফিস করব। সমস্ত সুবিধাভোগীরা ডিবিটির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। তবে কোনও মৃত ব্যক্তি, বা বাইরের ব্যক্তি যাতে এই সুবিধা না পায় সেদিকটিও দেখা হবে।’ মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক। তিনি বলেন, “পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব।
