15.7 C
New York

নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট, ৬ বড় সিদ্ধান্তে জোর ডবল ইঞ্জিন সরকারের

Must Read

কলকাতা: ক্ষমতায় আসার পর নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন চলতি বছরের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2026) নব নির্বাচিত পাঁচ মন্ত্রী। এছাড়াও ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, “আমরা প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছি। আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডবল ইঞ্জিন সরকার, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল বাংলার মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থীদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই।” এদিন প্রথম মন্ত্রীসভার বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আজ নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট, দিনভর আর কী কী কর্মসূচী?

এক নজরে দেখে দিন…

• ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার।

• সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতারের জন্য জমি হস্তান্তর করবে রাজ্য।

• কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত বাংলা, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারত’ চালুর সিদ্ধান্ত।

• আইএএস ও আইপিএস অফিসারদের জন্য কেন্দ্রীয় ট্রেনিংয়ের দরজা খুলল, এবার চাইলে অংশ নিতে পারবেন আধিকারিকরা।

• আজ থেকেই রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা (BNS), আইপিসির বদলে নতুন আইনি কাঠামো কার্যকর।

• সরকারি চাকরির আবেদনকারীদের জন্য বড় স্বস্তি, বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল আরও ৫ বছর।

তাঁর দাবি, “পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে।” তবে একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না।

 

 

Latest News

দায়িত্ব নিয়ে আগামিকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। দায়িত্ব হাতে নেওয়ার পরেই প্রশাসনিক গতি আনতে চান নয়া...

More Articles Like This