36.1 C
Kolkata

বাবাকে হারিয়েও বার্সেলোনাকে জেতালেন হান্সি ফ্লিক

Must Read

ওয়েব ডেস্ক : কয়েকঘণ্টা আগেই বাবাকে চিরতরে হারিয়েছিলেন জার্মান কোচ হান্সি ফ্লিক (Hansi Flick)। এই শোকের মধ্যেও বার্সেলোনাকে (FC Barcelona) লা লিগা (LaLiga) শিরোপা এনে দিলেন তিনি। রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ২ গোলে হারিয়ে এই শিরোপা জিতলেন কাতালানরা। এ নিয়ে ২৯তম লিগ ট্রফি জিতেছে বার্সা।

তবে ম্যাচের আগে দুঃসংবাদ পান হান্সি ফ্লিক (Hansi Flick)। সকালেই জানতে পারেন বাবা প্রয়াত হয়েছেন। তবুও দলকে একা ছাড়েননি তিনি। ডাগআউটে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এদিকে এই ম্যাচে হান্সি ফ্লিকের বাবাকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলেন বার্সার ফুটবলাররা। খেলার শুরু আগে পালন করেন এক মিনিটের নীরবতা। সেই সময়েও ভেঙে পড়তে দেখা গিয়েছে জার্মান কোচকে।

আরও খবর : লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত হাফসেঞ্চুরি উর্ভিল প্যাটেলের

এদিকে ম্যাচের শুরুর ৯ মিনিটের মধ্যেই ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে (FC Barcelona) এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। এর পর ১৮ মিনিটে দানি অলমো ও ফেরান তোরেসের বোঝাপড়ায় দ্বিতীয় গোল আসে। বলে রাখা দরকার ৩৫ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৯১। একই সংখ্যক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের (Real Madrid) পয়েন্ট ৭৭। ফলে বাকি ম্যাচ হারলেও এই শিরোপা হারাবে না বার্সা।

১৯৩১-৩২ মরশুমে প্রথমবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা জিতেছিল বার্সেলোনা (FC Barcelona)। তার ৯৪ বছর পর দুই দল মুখোমুখি হল। আর জয় ছিনিয়ে নেন কালতানরা। এদিকে বলে রাখা দরকার রিয়াল মাদ্রিদ (Real Madrid) একাধিক ট্রফি জিতলেও এখনও বার্সেলোনাকে হারিয়ে লা লিগার ট্রফি জিততে পারেনি রিয়াল। এই ম্যাচ জিতে কোচ হান্সি ফ্লিক (Hansi Flick) বলেছেন, বাবাকে হারিয়েছি। তাই দিনটা খুব কঠিন ছিল। আজ আমার দল নিজেদের সেরাটা দিয়েছে। রিয়াল মাদ্রিদকে হারিয়ে এল ক্লাসিকো জিতে লা লিগা জয় সত্যিই অসাধারণ অনুভূতি। এদিকে আর যদি তিনটি ম্যাচ জিততে পারে বার্সেলোনা। তাহলে তৃতীয় দল হিসেবে ১০০ পয়েন্ট স্পর্শ করবে তারা।

দেখুন অন্য খবর :

Latest News

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: পশ্চিমবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির...

More Articles Like This