34.1 C
Kolkata

দুই প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড দিল চীন? শোরগোল আন্তর্জাতিক মহলে

Must Read

ওয়েব ডেস্ক : দুর্নীতির পাশাপাশি বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র। সেই অভিযোগে দুই প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড দিল চীনের (China) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আর কোনও আধিকারিককে মৃত্যুদণ্ড (Death penalty) দেওয়ার ঘটনা চীনের এই ইতিহাসে এই প্রথম।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই পদক্ষেপকে দুর্নীতি বিরোধী পদক্ষেপ হিসেবে দেখিয়েছে চীনের সরকার। সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কমিউনিস্ট চীনের (China) অন্দরে কোনও ধরণের রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছিল? আর সেই কারণে কী এমন পদক্ষেপ?

আরও খবর : ইউনুসের আমলে সাংবাদিকদের উপর মাত্রাছাড়া নির্যাতন, গর্জে উঠল ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’ 

মূলত, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ফেংহে ছিলেন চীনের (China) প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে। এর পরেই দায়িত্ব দেওয়া হয়েছিল লি শাংফুকে। কিন্তু কয়েকমাসের মধ্যে সেই দায়িত্বও কেড়ে নেওয়া হয়েছিল। এর পরেই দুই অফিসারকে বহিস্কার করা হয়েছিল। চীনের সরকারি সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’ এই মৃত্যুদণ্ড নিয়ে লিখেছে, এই পদক্ষেপ হল সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের জন্য বড় বার্তা।

বলে রাখা দরকার, দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ কায়েম রাখতে চাইছেন প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। তার মাঝেই এমন পদক্ষেপ প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ জোরদার করার কৌশল হিসেবেই দেখছেন অনেকে। তবে ওই দুই প্রাক্তন আধিকারিককে কেন মৃত্যুদণ্ড দেওয়া হল? তা এখনও স্পষ্ট নয়।

দেখুন অন্য খবর :

 

Latest News

বিশ্বকাপের মাঝেই অবসর! আজটেকাতেই শেষ অধ্যায় লিখলেন মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার ওচোয়া

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে সাধারণত লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাদের নিয়েই আলোচনা হয়।...

More Articles Like This