16.5 C
New York

মেয়েদের মধ্যে প্রথম বেদশ্রুতি, স্বপ্ন ইঞ্জিনিয়ারিং

Must Read

ওয়েব ডেস্ক: মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম বেদশ্রুতি। মাধ্যমিকে (Madhyamik Result 2026) পঞ্চম বেদশ্রুতি সিং(Vedshruti Singh, Islampur), ইসলামপুর গার্লস হাইস্কুলের ছাত্রী। মেয়ের সাফল্যে আনন্দে উদ্বেল বাবা-মা। মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় আবেগে ভেসেছেন তাঁরা। রাজ্যে থাকতে চায়নি, তাই মাধ্যমিক পরীক্ষা দিয়েই রাজ্য ছেড়েছে। স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, হায়দরাবাদে।
মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই শুরু করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সে। সেজন্য বাড়ি ছেড়ে এই মুহূর্তে সুদূর হায়দরাবাদে রয়েছে বেদশ্রুতি।মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছে সাতজন। তাদের মধ্যেই অন্যতম বেদশ্রুতি। এবারের মাধ্যমিকে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম।

ছোট থেকেই পড়াশোনায় মেধাবী সে। যত বড় হয়েছে, ততই যেন বইয়ের মধ্যে ডুবে গিয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত বেদাশ্রুতি। ফল প্রকাশের পর থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা। বেদাশ্রুতির এই কৃতিত্বে গর্বিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরাও।ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার। মেয়েদের মধ্যে প্রথম হবে— তা ভাবেননি বাবা বিনয় সিংহ। তিনি জানান, মেয়ে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতিতে ব্যস্ত। তাই মাধ্যমিকের পরই সে পাড়ি দিয়েছে হায়দরাবাদে। সেখানে এক বেসরকারি প্রতিষ্ঠানে থেকে চলছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। বিনয় বলেন, “শুধু মেয়ে নয়, আমার ছেলেও মেধাবী।

আরও পড়ুন:জল-জীবন-মিশন প্রকল্পে কেন্দ্রের থেকে ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য

২০১৪ মাধ্যমিকে দাদা বাণীব্রত সিংহ সপ্তম স্থান অধিকার করেছিল। এখন তিনি বিদেশে কর্মরত। বিনয় জানান, বেদশ্রুতি হায়দরাবাদের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে রসায়ন, গণিত ও পদার্থবিদ্যা নিয়ে।লক্ষ্য স্থির করে ফেলায় পড়াশোনার জন্য ভিনরাজ্যে আপাতত সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই সে হায়দরাবাদ চলে গিয়েছে। সেখানে থেকেই চলছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা।শুধু পড়াশোনা নয়, মেধাবী ছাত্রী ভালবাসে গান-বাজনা করতে। অবসরে গিটার বাজিয়ে গান গায় সে।

Latest News

লোক ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাল বিজেপি

কলকাতা: রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নাম ঘোষণা হতেই, বিজেপির নব...

More Articles Like This