Forbidden

You don't have permission to access th1s resource.

শপথ নিয়েই প্রথম দুটি কাজ কী হবে? আগেই জানিয়ে দিলেন শুভেন্দু - KolkataTV
27 C
Kolkata

শপথ নিয়েই প্রথম দুটি কাজ কী হবে? আগেই জানিয়ে দিলেন শুভেন্দু

Must Read

কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই ভবিষ্যৎ প্রশাসনের রূপরেখা স্পষ্ট করে দিলেন তিনি। হবু মুখ্যমন্ত্রীর বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিগত সরকারের আমলের বিতর্কিত ও অমীমাংসিত ঘটনাগুলি। শুভেন্দু বলেন, “আরজি কর থেকে সন্দেশখালি- সব ফাইল আমি খুলব। কোনও দুর্নীতির তদন্তই ধামাচাপা পড়ে থাকবে না।” তিনি জানান, এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শুধু অপরাধ বা নারী নিরাপত্তার প্রশ্নই নয়, প্রশাসনিক স্তরে হওয়া দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “যাঁরা সরকারি অর্থ নয়ছয় করেছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা হবে। কেউ ছাড় পাবে না।” নিজের ভাষণে বারবার উঠে আসে রাজনৈতিক লড়াই এবং নিহত বিজেপি কর্মীদের প্রসঙ্গও। শুভেন্দু বলেন, “আমি সেই ৩২১ জন বিজেপি কর্মীকে স্মরণ করতে চাই, যাঁরা এই পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন। তৃণমূল জমানায় যাঁরা ক্ষতবিক্ষত হয়েছেন, তাঁদের প্রতিটি স্বপ্ন এই বিজেপি সরকার পূরণ করবে।”

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস যেন না ভাঙে,’ বিজেপি নেতাদের দায়িত্ব মনে করিয়ে দিলেন অমিত শাহ

রাজনৈতিক মহলের মতে, প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক অবস্থান নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সন্দেশখালি কিংবা আরজি কর-কাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ও আবেগ রয়েছে, তাকে গুরুত্ব দিয়েই শুভেন্দু নিজের সরকারের রাজনৈতিক বার্তা স্পষ্ট করতে চেয়েছেন। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে “আমি নয়, আমরা” নীতির কথাও। এখন দেখার, প্রশাসনের শীর্ষে বসার পর শুভেন্দুর এই বার্তার বাস্তব প্রতিফলন কত দ্রুত দেখা যায়।

দেখুন আরও খবর:

Latest News

নর্দমার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার সোনার ভাণ্ডার! ১৮ বছরের শ্রমিকের হাতে মিলল গুপ্তধন

ওয়েব ডেস্ক : নর্দমার পাইপ বদলের কাজ করতে গিয়ে কার্যত গুপ্তধনের সন্ধান পেলেন বেলজিয়ামের এক ১৮ বছরের ছাত্র। সিন্ট-গিলিস-ডেন্ডারমন্ড...

More Articles Like This