13.9 C
New York

প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলার মোহন সিং

Must Read

ওয়েব ডেস্ক : প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলার (Footballer) মোহন সিং (Mohan Singh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান ফুটবলার। তবে শেষ রক্ষা হল না। শুক্রবার দুপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর।

মোহন সিংয়ের জন্ম হয়েছিল পাঞ্জাবে। ১৯৬৭ সাল থেকে ময়দানের যাত্রা শুরু করেছিলেন তিনি। ১৯৭২ সালে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে (East Bengal)। লাল-হলুদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এর পরে আবার যোগ দিয়েছিলেন মোহনবাগানে (Mohunbagan)। তবে ১৯৭৫ সালে ফের লাল-হলুদেই ফিরে এসেছিলেন।

আরও খবর : সূর্যকুমারের ঘরে নতুন অতিথি, কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী দেবিশা!

ইস্টবেঙ্গলের হয়ে ৮টি ট্রফি জিতেছেন তিনি। মহামেডান, বিএনআরের পাশাপাশি জাতীয় দলেও খেলেছেন প্রাক্তন ফুটবলার মোহন সিং (Mohan Singh)। এছাড়া ১৯৭২ সালে সন্তোষ ট্রফিতেও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জোড়া গোল করে বাংলাকে শিরোপা জিতিয়েছিলেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন তিনি। সুনীল গাভাসকর, সুরিন্দর অমরনাথ, মহিন্দর অমরনাথদের সঙ্গে ভারতীয় স্কুলের টিমেও ছিলেন তিনি। টেস্ট দলেও ডাক পেয়েছিলেন। কিন্তু শেষমেশ ফুটবলকেই বেছে নেন মোহন সিং।

প্রাক্তন ফুটবলারের প্রয়াণে ভারতীয় ফুটবলের (Indian Football) তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, “মিডফিল্ডার মোহন সিং-এর প্রয়াণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) গভীর শোক প্রকাশ করছে। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের প্রজন্মের অন্যতম দক্ষ মিডফিল্ডার মোহন সিং-এর ভারতীয় দলে অভিষেক হয়েছিল ১৯৭২ সালের ২২ মার্চ, রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গন) প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে বার্মার বিরুদ্ধে। তিনি জাতীয় দলের হয়ে মোট তিনটি ম্যাচ খেলেছিলেন এবং তিনটিই ছিল ১৯৭২ সালের প্রাক-অলিম্পিক অভিযানের সময়। ক্লাব ফুটবলে মোহন সিং ইস্টবেঙ্গল এবং মোহনবাগান উভয় প্রধান ক্লাবের হয়েই অত্যন্ত সফলভাবে খেলেছিলেন। এআইএফএফ ভারতীয় ফুটবল প্রেমীদের সাথে মোহন সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং ভারতীয় ফুটবলে তাঁর অবদানকে শ্রদ্ধা জানাচ্ছে।”

দেখুন অন্য খবর :

Latest News

সরকার বদলাতেই নিরাপত্তারক্ষী খুনের ন্যায়বিচারের দাবি তুলল পরিবার

ওয়েব ডেস্ক : ২০১৬ সালে হাওড়ার (Howrah) মল্লিক ফটকের কাছে নিরাপত্তারক্ষী বিজয় মল্লিক খুনের ঘটনায় (Murder Case) ফের নতুন...

More Articles Like This