পিছিয়ে গেল ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি, নতুন রিলিজ ডেট কবে?

Must Read

ওয়েব ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বহুচর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’–এর (The Bengal Files) মুক্তির দিন পিছিয়ে গেল। প্রথমে শোনা গিয়েছিল, আগামী ৮ মে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি। তবে পরে পরিচালক নিজেই জানান, ছবির নতুন রিলিজ ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মে।

নির্মাতাদের তরফে জানানো হয়েছে, কিছু কারিগরি এবং প্রশাসনিক কারণে মুক্তির দিন পিছিয়ে দিতে হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১৫ মে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখানো হবে। যদিও কোন কোন সিনেমা হলে ছবির প্রদর্শনী হবে, সেই তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: পরাজয়ের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

ছবিটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে যেমন দেশজুড়ে বিতর্ক ও চর্চা হয়েছিল, তেমনই ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

প্রেক্ষাগৃহে মুক্তির পর ডিজিটাল প্ল্যাটফর্ম Zee 5-এও ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার, মুক্তির পর দর্শক মহলে ছবিটি কতটা সাড়া ফেলতে পারে।

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This