38.3 C
Kolkata

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে কালিম্পং

Must Read

কলকাতা: অবশেষে প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিন মাস পর শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ( West Bengal Board of Secondary Education- WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৫৯ হাজার। তার মধ্যে পাশ করেছে ৮৬.৮৩ শতাংশ পরীক্ষার্থী।

জেলার ভিত্তিতে পাশের হারের নিরিখে এ বার প্রথম স্থানে উঠে এসেছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এ বছরের মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: পূর্বস্থলীতে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখা যাচ্ছে। একই সঙ্গে সকাল ১০টা থেকেই ক্যাম্প অফিস থেকে স্কুলগুলির হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া শুরু হয়েছে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা সেগুলি সংগ্রহ করার পর ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয় থেকে রেজাল্ট ও মার্কশিট হাতে পাবে।

কীভাবে দেখবেন মাধ্যমিকের ফল?

ফলাফল দেখতে পরীক্ষার্থীদের প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট www.wbbsedata.com-এ যেতে হবে। সেখানে ‘Result’ ট্যাবে ক্লিক করার পর নতুন পেজ খুলবে। এরপর রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। চাইলে সেখান থেকেই প্রিন্ট আউটও নেওয়া যাবে।

 

Latest News

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, পাঁচ দিনে ডুবে মৃত্যু অন্তত ৪০ জনের

ওয়েব ডেস্ক : ইউরোপজুড়ে (Europe) চলা অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে ফ্রান্সে (France) তৈরি হল উদ্বেগজনক পরিস্থিতি। প্রচণ্ড গরম থেকে বাঁচতে...

More Articles Like This