13.3 C
New York

আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Must Read

ওয়েব ডেস্ক : ২৫শে বৈশাখ তথা ৯ মে নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে বাংলা (West Bengal)। বঙ্গে বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে জোর জল্পনা চলছে। এর মাঝেই জানা যাচ্ছে, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

জানা যাচ্ছে, কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা ঠিক করতেই রাজ্যে আসছেন তিনি। এধিকে আজ রাত ৮.৩০ নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। ইতিমধ্যে ওই অঞ্চলের নেতা-কর্মীদের বিমানবন্দরে যেতে বলা হয়েছে বলে খবর।

আরও খবর : সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

সূত্রের খবর, আজ রাতে হোটেলেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে কথা বলবেনম শাহ। আর এই বৈঠকের সময় বিজেপির কেন্দ্রীয় অবজার্ভাররাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। শুক্রবার যেহেতু বিজেপির পরিষদীয় দলের বৈঠক রয়েছে। তারই রুপরেখা নিয়ে এদিন আলোচনা হতে পারে।

প্রথমে জানা গিয়েছিল, শুক্রবার রাজ্যে আসবেন অমিত শাহ (Amit Shah)। তাঁর উপস্থিতিতেই পরিষদীয় দলনেতা নির্বাচন করবেন বিজেপি প্রার্থীরা। তার পর তিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার যোগ দেবেন শপথগ্রহণ অনুষ্ঠানে। তবে বৃহস্পতিবারই শহরে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই শুভেন্দু-শমীকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ

কলকাতা: রাত পোহালেই প্রকাশিত হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (WBBSE Madhyamik Result 2026)। সকাল সাড়ে নয়টায় সল্টলেকে মধ্যশিক্ষা...

More Articles Like This