সূর্যকুমারের ঘরে নতুন অতিথি, কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী দেবিশা!

Must Read

ওয়েব ডেস্ক : বাবা হলেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক ও মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ অর্থাৎ বৃহস্পতিবার, কন্যা সন্তানের (Baby girl) জন্ম দিয়েছেন সূর্যের স্ত্রী দেবিশা শেট্টি (Devisha Shetty)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের আগেই যাদব পরিবারে আসল এই সুখবর। মূলত, এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় তারকার স্ত্রী দেবিশা শেট্টি যখন জনসমক্ষে এসেছিলেন তখনই তাঁকে বেবিবাম্প সহ দেখা যায়। তার পরেই যাদব পরিবারে এল খুশির খবর।

তবে এ নিয়ে এখনও পর্যন্ত ভারতের তারকা ক্রিকেটার এ নিয়ে সমাজমাধ্যমে কিছু জানাননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি পোস্ট ও কিছু রিপোর্ট মারফত এই বিষয়টি জানা যাচ্ছে। এক্স হ্যান্ডেলে গৌরব গুপ্তা নামক এক ব্যক্তি সূর্যের পরিবার বড় হওয়ার খবর জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও খবর : প্রয়াত সতীর্থ! শোকস্তব্ধ বিরাট-যুবরাজরা

২০২৬ সাল ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই স্মরণীয় হয়ে উঠেছে সূর্যকুমারের (Suryakumar Yadav) কাছে। চলতি বছরের শুরুতেই তাঁর নেতৃত্বে ভারত ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জেতে। আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। আর এবার পরিবারে এল নতুন সদস্য।

তবে চলতি আইপিএল (IPL) মরশুমে এখনও নিজের সেরাটা দিতে পারেননি সূর্যকুমার। ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকলেও হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এবারের আইপিএলে একদম ভালো জায়গায় নেই মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার নিচের দিকেই রয়েছে দল। প্লে-অফে ওঠার সম্ভাবনা একদম নেই। অন্যদিকে, সূর্যকুমার কবে ফের মাঠে নামবেন, তা নিয়েও এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This