জামালপুরে টোল দুর্নীতি নিয়ে সরব হলেন বিজেপির জয়ী প্রার্থী অরুণ হালদার

Must Read

ওয়েব ডেস্ক : ভোটের ফল প্রকাশের পর থেকেই এবার দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন জামালপুরের জয়ী বিজেপি (BJP) প্রার্থী অরুণ হালদার (Arun Halder)। তাঁর নিশানায় এসেছে জামালপুর ও রায়না বিধানসভাকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ হরেকৃষ্ণ কোঙাড় সেতুর টোল আদায় ব্যবস্থা। সাধারণ মানুষের কাছ থেকে আদায় হওয়া টাকার হিসাব নিয়ে একাধিক প্রশ্ন তুলে কার্যত কড়া বার্তা দিলেন তিনি।

বাম আমলে নির্মিত হরেকৃষ্ণ কোঙাড় সেতু দীর্ঘদিন ধরেই দুই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। কৃষিপ্রধান এই অঞ্চলের অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেতুটি। প্রতিদিন বহু ছোট-বড় যানবাহন, কৃষিপণ্য বোঝাই গাড়ি এবং সাধারণ মানুষ এই সেতুর উপর নির্ভর করেন। আর সেই কারণেই টোল আদায়ের বিষয়টি স্থানীয়দের কাছেও অত্যন্ত সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে।

আরও খবর : ‘লজ্জার হার, এর জন্য দায়ী তৃণমূলকর্মীরাই’, এবার মুখ খুললেন কাজল শেখ

এই আবহে অরুণ হালদার (Arun Halder) প্রশ্ন তুলেছেন, সেতুর নির্মাণ ব্যয় উঠে যাওয়ার পরও কেন এখনও টোল আদায় করা হচ্ছে? তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংগৃহীত বিপুল অর্থের স্বচ্ছ হিসাব জনসমক্ষে আনা হয়নি। সাধারণ মানুষের পকেট থেকে নেওয়া টাকা কোথায় যাচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

জয়ী বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি, টোল আদায়ের প্রতিটি টাকার হিসাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। অন্যথায় বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারে বিজেপি। নির্বাচনের পর তাঁর এই আক্রমণাত্মক অবস্থান ঘিরে ইতিমধ্যেই জামালপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, প্রশাসন বা টোল কর্তৃপক্ষ এই অভিযোগের জবাবে কী পদক্ষেপ নেয়।

দেখুন অন্য খবর :

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This