‘লজ্জার হার, এর জন্য দায়ী তৃণমূলকর্মীরাই’, এবার মুখ খুললেন কাজল শেখ

Must Read

ওয়েবডেস্ক- বিধানসভা ভোটে বাংলায় তৃণমূল কংগ্রেস লজ্জার হার হেরেছে, এর জন্য দায়ী তৃণমূলের নেতা কর্মীরা। দলটা এমন শক্তিশালী ছিল যে, বাংলা থেকে হটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে তাড়িয়েছে তৃণমূলই। তৃণমূলের একটা বড় অংশ দলের সাথে গাদ্দারি করেছে। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কাজল শেখের।

সদ্য রাজ্য বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু তৃণমূল ভেবেছিল ২০০ বেশি আসন নিয়ে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে,  পশ্চিমবাংলায়। কিন্তু ২০০ পার করেছে বিজেপি। চরম লজ্জা ভরাডুবি হয়েছে তৃণমূল দলের। খুব স্বাভাবিকভাবেই এবার ভোটের রেজাল্টের পর সাংবাদিকদের সামনে প্রথম মুখ বিস্ফোরক কাজল শেখ।

আরও পড়ুন-  ২৮ বছরের প্রতিজ্ঞা পূরণ, জুতো পরলেন বাসন্তীর আঙুরবালা, পড়ুন এক অজানা গল্প

কাজল বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা এতটাই শক্তিশালী ছিল যে, তাড়ানো সম্ভব ছিল না। কিন্তু তৃণমূল দলকে তৃণমূল নেতাকর্মীরাই হারিয়েছে। তৃণমূল নেতাকর্মীদের একাংশ দলের সাথে গাদ্দারি করেছে।

 

বীরভূম মানেই তৃণমূলের দুটি মুখ উঠে আসে। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল। এই দুই গোষ্ঠীর লড়াই বীরভূমের মাটিতে প্রকাশ্য। কাজেই কাজলের ইঙ্গিত কি তাহলে অনুব্রত মণ্ডলের দিকে ? যা নিয়ে তৃণমূলের ভরাডুবির পর শোরগোল বীরভূম জেলার রাজনীতিতে।

 

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This