29.3 C
Kolkata

বিজয়ের জয়ের দিনেই তৃষার সঙ্গে সম্পর্কে শিলমোহর?

Must Read

ওয়েব ডেস্ক: তামিল সিনেমা (Tamil Cinema) ও রাজনীতির দুনিয়ায় নতুন জল্পনা! বিজয়  ও তৃষা কি তবে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চলেছেন? ৪ মে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের (Tamil Nadu Assembly Election 2026) ফল ঘোষণার দিনেই এমন প্রশ্নে সরগরম নেটপাড়া।

সেদিনই ছিল তৃষা কৃষ্ণণের ৪৩তম জন্মদিন। সকালে তিরুপতি মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলেও আসল চমক ছিল বিকেলে। চেন্নাইয়ে বিজয়ের বাড়িতে পৌঁছে বারান্দা থেকে ‘থাম্বস আপ’ দেখাতে দেখা যায় তাঁকে। ঠিক সেই সময়ই বিজয়ের দল ‘টিভিকে’-র (TVK) জয়ের খবরে উত্তাল গোটা রাজ্য। ফলে দুই ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেন অনুরাগীরা।

আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার

চোখে পড়ার মতো বিষয়, দিনের বড় একটা সময় নাকি একসঙ্গেই কাটিয়েছেন বিজয় ও তৃষা। যদিও এ নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবুও অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চুর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আগুনে ঘি পড়েছে। তৃষাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “ডাবল সেলিব্রেশন”। যা ঘিরেই নতুন করে জল্পনা তুঙ্গে।

রাজনীতির ময়দানে এ বারই প্রথম লড়াইয়ে নেমে পেরাম্বুর কেন্দ্র থেকে জিতেছেন বিজয়। তাঁর দল ১০৭টি আসনে লিড নিয়ে রাজ্যের অন্যতম শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এই উত্থানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও গত কয়েক মাস ধরে চর্চা চলছে। স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহে তৃষার উপস্থিতি ও বিজয়ের রাজনৈতিক সাফল্য, দুইয়ে মিলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

উল্লেখ্য, জয়ের উচ্ছ্বাসের মাঝেই কি সম্পর্কে শিলমোহর? নাকি নিছকই কাকতালীয়? উত্তর অবশ্য সময়ই দেবে।

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This