15.6 C
New York

গ্রাম পঞ্চায়েতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক চাপানউতোর

Must Read

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বিজেপির (BJP) জয়ের আবহের মধ্যেই নদিয়ার (Nadia) শান্তিপুর ব্লকের বাবলা গ্রাম পঞ্চায়েতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াতেই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও শান্তিপুর থানার পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল (TMC) পরিচালিত বাবলা গ্রাম পঞ্চায়েতের বাইরে বৃহস্পতিবার বিজেপির কর্মী-সমর্থকেরা দলীয় পতাকা লাগান। বিজেপির (BJP) দাবি, পঞ্চায়েতের প্রধান পদটি তপশিলি উপজাতি সংরক্ষিত হওয়ায় তাঁদের পক্ষ থেকেই প্রধান নির্বাচিত হয়েছিল। যদিও বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস এবং উপপ্রধানও ছিল শাসকদলেরই। ২৬ আসনের এই পঞ্চায়েতে নির্বাচনের সময় তৃণমূল ১৬টি এবং বিজেপি ১০টি আসনে জয় পেয়েছিল। পরে বিজেপির এক তপশিলি উপজাতি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় শাসকদলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭।

বিজেপির (BJP) অভিযোগ, তৃণমূল পরিচালিত বোর্ডের কারণে বিজেপির প্রধানকে কার্যত কোনও কাজ করতে দেওয়া হত না। পাশাপাশি কাটমানি ও দুর্নীতির অভিযোগও তোলেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের দাবি, রাজ্যে বিজেপির জয়ের পর এবার “ভয় আউট, ভরসা ইন”— এই বার্তা নিয়েই পঞ্চায়েতের বাইরে দলীয় পতাকা লাগানো হয়েছে। বিজেপির বক্তব্য, এটি কোনও দখল নয়, বরং প্রধানকে স্বাধীনভাবে কাজ করার সাহস জোগাতেই কর্মী-সমর্থকেরা সেখানে উপস্থিত হয়েছেন।

আরও খবর : সিউড়িতে বাইক বাহিনীর তাণ্ডব কড়া হাতে দমন করলেন বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়

সরকারি অফিসের বাইরে দলীয় পতাকা লাগানো নিয়ে প্রশ্ন উঠতেই বিজেপির তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সন্ত্রাস ও অত্যাচারের পরিবেশ চলেছে এলাকায়। তাই “সুস্থ সোনার বাংলা” গড়ার লক্ষ্যেই এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে এই পঞ্চায়েত পুরোপুরি বিজেপির দখলে আসবে বলেও আশাবাদী গেরুয়া শিবির।

অন্যদিকে, বিজেপির (BJP) সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। শাসকদলের দাবি, পঞ্চায়েত প্রধানকে যথাযথ সম্মান দিয়েই প্রশাসনিক কাজ পরিচালনা করা হত। ভবিষ্যতে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিয়ে বিজেপির দাবির প্রসঙ্গে উপপ্রধান চন্দন ঘোষ বলেন, “সেটা সময়ই বলবে।” ঘটনার জেরে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত চত্বরে চলছে কড়া নজরদারি।

দেখুন অন্য খবর :

Latest News

পালাবদল ঘটিয়েই বড় মন্তব্য শুভেন্দুর! মুখ্যমন্ত্রী কি তিনিই? কী জানালেন বিজেপি বিধায়ক?

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বিপুল জয়ের পর নতুন সরকার গঠনের আগেই নিজেদের লক্ষ্য স্পষ্ট করতে শুরু...

More Articles Like This