30.3 C
Kolkata

ফের অশান্ত মধ্যপ্রাচ্য! এবার ইরানের হামলায় প্রাণহানি ৩ ভারতীয়র, কী বলল নয়াদিল্লি?

Must Read

ওয়েব ডেস্ক: ফের উত্তেজনা মধ্যপ্রাচ্যে (Middle East War)। নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে সোমবার ইরানের (Iran) বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলল সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এই হামলায় আহত হয়েছেন তিনজন ভারতীয় নাগরিক, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এদিকে আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মোট ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। লক্ষ্য ছিল ফুজাইরাহর গুরুত্বপূর্ণ তেল ভান্ডার। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

ফুজাইরাহ বন্দরে এর আগেও হামলার নজির রয়েছে। গত ১৪ মার্চ একই এলাকায় হামলার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং সাময়িকভাবে বন্দর কার্যত বন্ধ হয়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই স্থানে হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি স্পষ্টভাবে জানান, জনবসতি ও নিরীহ নাগরিকদের উপর হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পাশাপাশি আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানায় ভারত।

অন্যদিকে, হামলার অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও সতর্কবার্তা দিয়েছে তেহরান। আব্বাস আরাঘচি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমেরিকা বা আমিরশাহি যেন কোনও নতুন সংঘাতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

দেখুন আরও খবর:

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This