14 C
New York

ভোট পর্ব মিটতেই রাজ্যপাল আরএন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

Must Read

ওয়েবডেস্ক- ২০২৬ এর সালে (2026 Assembly Election)  ভোটকে ঘিরে নানা চাপানউতোর দেখা গেছে। এসআইআর (SIR)  থেকে ভোটার লিস্ট (Voter List) একাধিক নাম বাদ গেছে। তার পরে ভোটে রেজাল্ট বের হতে পালাবদল। গেরুয়া ঝড়ে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। রাজ্যপাল আরএন রবির (R N Ravi) নতুন সচিব হলেন সৌমিত্র মোহন (Soumitra Mohan) । তিনি রাজ্যের পরিবহণ দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। এবার তাঁকে রাজ্যপাল আর এন রবির সচিব পদের দায়িত্ব দেওয়া হল।

ভোটের আগেই বাংলায় আচমকা ইস্তফা দেন  রাজ্যপাল আনন্দ কুমার বোস। এর পরে বাংলার রাজ্যপাল হন আর এন রবি। রাজ্যপালের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে সচিব পদে নিয়োগ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু ভোট ঘোষণা হয়নি বলে তা সম্ভব হয়নি। তাই ভোট প্রক্রিয়া মিটতেই ২০০২ সালের আইএএস অফিসার সৌমিত্র মোহনকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হল।  পরিবহন দফতরের সচিব পদে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলেছেন সৌমিত্র।

আরও পড়ুন-  বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দিল এনআইএ

ভোটের মধ্যে একাধিক আধিকারিক পদে রদবদল করা হলেও পরিবহন দফতর থেকে সরানো হয়নি তাঁকে।  সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল থাকাকালীন নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হয়। ভোট আবহে নন্দিনী চক্রবর্তীকে সরানো দেওয়া হয়। যদিও সচিব পদ থেকে নন্দিনীকে সরানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়। সেই সময় অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে কাজ করছিলেন নন্দিনী। এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দেন তৎকালীন রাজ্য সরকার।

 

Latest News

দক্ষিণ লন্ডনে বন্দুকবাজের হামলা! আহত ৪

ওয়েব ডেস্ক : দক্ষিণ লন্ডনে (South London) ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ব্রিক্সটোনে চলন্ত গাড়ি থেকে বন্দুকবাজের হামলার (Attack) ঘটনা...

More Articles Like This