16.7 C
New York

বিরোধী হওয়ার অভ্যেস করছে, তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষ

Must Read

কলকাতা: পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের পক্ষে মানুষের রায় তা আর কিছুক্ষণ পরে স্পষ্ট হয়ে যাবে।ছাব্বিশের বিধানসভা ভোটের ফল (West Bengal Election Result 2026) প্রকাশিত হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের সকালে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে “বিরোধী হওয়ার অভ্যেস করছে” বলে তীব্র কটাক্ষ করেছেন। জয় নিয়ে তুমুল আত্মবিশ্বাসী খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সকালে গণনাকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এক লক্ষ ভোটে জিতবেন।

ছাব্বিশের ভোটে যে ক’টি আসন নজরকাড়া, তার মধ্যে অন্যতম খড়গপুর সদর। বহুদিন পর এখানে পুরনো গড় ফিরে পেয়েছেন দিলীপ ঘোষ। সোমবার প্রার্থী হিসেবে নিজেই গণনাকেন্দ্রে যান দিলীপ। আর যাওয়ার আগেই শাসকদলকে ‘বিরোধী’ আসনে বসিয়ে গেলেন।দিলীপের মন্তব্য, ‘‘হেরে যাবে বলে এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।”দিলীপ ঘোষ বললেন, ‘‘খড়গপুরের মানুষজন নিজেদের ভাগ্য তৈরি করেছেন। আমরা গোড়া থেকে বলেছিলাম, এক লক্ষ ভোটে জিততে হবে। মানুষ ঢেলে ভোট দিয়েছেন। শুধু এই কেন্দ্র কেন, গোটা রাজ্যে বিজেপির জয়জয়কার হবে।তৃণমূল বারবার অভিযোগ করছে যে বিজেপি গণনায় কারচুপি করতে চাইছে।দিলীপের কটাক্ষ, ‘‘হেরে যাবে বলে এসব বলছে। দেখছেন না এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ভালো, ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।

আরও পড়ুন: ভোটের গণনা শুরু হতেই দিল্লির বিজেপি সদর দফতরে খুশির আমেজ

Latest News

কবে শপথগ্রহণ করবেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা? জেনে নিন

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভার নির্বাচনের ফলাফলে (West Bengal Assembly Election Result 2026) বয়ে গেল গেরুয়া ঝড়। সকাল...

More Articles Like This