বরুণদের দাপট হায়দরাবাদে! ১৬৫ রানে থামল অভিষেকদের ইনিংস

Must Read

ওয়েব ডেস্ক : কেকেআরের (KKR) বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ১৬৫ রানে থেমে গেল অভিষেক শর্মাদের ইনিংস। প্রথম দিকে ভালো শুরু করলেও, কেকেআরের বোলিংয়ের দাপটের কাছে সেই মারকুটে ব্যাটিংয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ হলেন ট্রাভিস হেডরা। অন্যদিকে এদিন নারিন থেকে শুরু করে বরুণ চক্রবর্তী সবাই এদিন ভালো বোলিং করেছেন।

এদিন ম্যাচ হচ্ছে হায়দরাবাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ (Sunrisers Hyderabad) অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংয়ে নেমে ভালো ব্যাটিং শুরু করেছিলেন অভিষেক ও হেড। কিন্তু, এদিন অভিষেক শর্মা বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ১৫ রান করে কার্তিক ত্যাগীর বলে প্যাবিবিলিয়নে ফেরেন তিনি। তবে খেলার হাল ধরেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। তাঁর সঙ্গ দিচ্ছিলেন ঈশান কিষাণ।

আরও খবর : বদলার ম্যাচে SRH-এর মুখোমুখি KKR! পাথিরানা কি খেলবেন? দেখুন বড় আপডেট

তবে এদিন ২৮ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেন ট্রাভিস হেড। তবে বরুণ চক্রবর্তীর বলে আউট হন তিনি। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঈশান। কিন্তু উল্টোদিক থেকে কোনও ব্যাটাররা সঙ্গ দিতে পারলেন না। হেনরিখ ক্লাসেন (১১), স্মরন রবিচন্দ্রন (৪), অনিকেত বর্মা (৬) ও সলিল আরোরাকে দ্রুত প্যাবিলিয়নে ফেরায় কেকেআরের বোলাররা। তার পর হায়দরাবাদের শেষ আশা ইশানও ৪২ রান করে আউট হয়ে যান।

এর পর প্যাট কামিন্স (১০), শিভাঙ্গ কুমার (১), হার্শাল প্যাটেল ও এশান মালিঙ্গাও (২) দ্রুত প্যাবিলিয়নে ফেরেন। ফলে ১৯ ওভারেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ফলে মাত্র ১৬৫ রানে থেমে যায় হায়দাবাদের ইনিংস। এদিকে কেকেআরের (KKR) হয়ে ৩ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, ২টি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন ও কার্তি ত্যাগী। ১টি করে উইকেট নিয়েছেন বৈভব আরোরা, ক্যামেরন গ্রিন, অনুকূল রায়। ফলে এখন দেখার বিষয় কলকাতা এই রান তাড়া করে ম্যাচ জিততে পারে কি না। আর এই ম্যাচ জিতলে জয়ের হ্যাট্রিক করবেন অজিঙ্ক রাহানেরা।

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This