7.6 C
New York

মোথাবাড়ি কাণ্ডে এবার তৃণমূল নেতাদের তলব করল NIA

Must Read

ওয়েব ডেস্ক : মোথাবাড়ি (Mothabari) কাণ্ডে ফের সক্রিয় এনআইএ (NIA)। এসআইআরের কাজে নিযুক্ত বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার তলব করা হল তৃণমূলের (TMC) নেতাদের। আজ অর্থাৎ রবিবার তাঁদেরকে কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে, মালদহ (Malda) জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদপর রহমানকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি এবার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের এজেন্ট হয়েছেন। এমনকি কালিয়াচকের ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও তলব করা হয়েছে বলে খবর। তাঁকেও আজ ১২টার মধ্যে তলব করা হয়েছিল।

আরও খবর : ‘ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও’ ‘পুরো ভোট’ বাতিল নিয়ে হুঙ্কার অভিষেকের

উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের মোথাবাড়িতে ট্রাইব্যুনালের কাজ করতে গিয়েছিলেন বিচারপতিরা। কিন্তু, ৭ বিচারপতিকে রাতভর আটক করে রাখা হয়েছিল বলে খবর। এই ঘটনায় সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। অবশ্য এই ঘটনায় মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। আর এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে।

তাদের মধ্যে কেউ এনআইএ (NIA) ও আবার কেউ জেল হেফাজতে রয়েছেন। এর মাঝেই তৃণমূল নেতাদের ডেকে পাঠানো হয়েছে। তবে ভোটের ফলাফলের আগে তৃণমূল নেতাদের তলব নিয়ে রাজনৈতিক চক্রান্তের প্রশ্ন তুলেছেন শাসকশিবির।

দেখুন অন্য খবর :

Latest News

মেট গালায় এবছর ‘মিসিং’ প্রিয়াঙ্কা?

ওয়েব ডেস্ক: ফ্যাশনের (Fashion) দুনিয়ার সবচেয়ে চর্চিত মঞ্চ ‘মেট গালা’ (Met Gala 2026)। আর সেই লাল গালিচায় প্রিয়াঙ্কা চোপড়ার...

More Articles Like This