নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে তাণ্ডব, গ্রেফতার ২

Must Read

কলকাতা: নোয়াপাড়ায় (Noapara) বিজেপি (BJP) নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় দ্রুত অ্যাকশনে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবক, আকাশ চৌধুরী ও আমনকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে মোটরসাইকেলে চেপে বিজেপি নেতার বাড়ির সামনে আসে অভিযুক্তরা। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায় তারা। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।

আরও পড়ুন: গণনার আগের রাতে ‘ওয়ার রুম’ কালীঘাটে! ভবানীপুরে লাস্ট-মিনিট বৈঠকে মমতা

সেই ফুটেজের ভিত্তিতেই তদন্তে নেমে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ এবং গ্রেফতার করে। ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও খবর।

Latest News

ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা...

More Articles Like This