সাসপেন্ড কালীঘাট থানার ওসি, নতুন OC কে?

Must Read

ওয়েবডেস্ক-  কালীঘাটের ওসি (Kalighat Thana)  সাসপেন্ড (Suspend) । ভোটের আবহে কালীঘাটের ওসিকে সাসপেন্ড করে দেওয়া হয়। পরনে উর্দি, থানার ভিতরে বসে হাতে অত্যাধুনিক অস্ত্র হাতে ছবি পোস্ট। ওসি গৌতম দাসের (Oc Gautam Das)  ওই ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ছবি প্রকাশ্যের আসার পরেই, কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তার পরেই সাসপেন্ড করা হল কালীঘাট থানার ওসিকে। তার জায়গায় কালীঘাট থানার নতুন ওসি হলেন উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায় (Chameli Mukherjee) 

চেয়ারে বসেই বিতর্কে জড়িয়ে পড়লেন কালীঘাট থানার ওসি। হোয়াটসঅ্যাপ স্টেটাস থেকেই এই বিতর্কের সূত্রপাত। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক্স হ্যান্ডলে ছবিটি শেয়ার করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি। জয় প্রকাশের পোস্ট করা ছবিতে দেখা যায়, গৌতম দাস পুলিশের উর্দি পরে চেয়ারে বসে আছেন।

সামনের দিকে তাক করে আছেন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত’।

আরও পড়ুন-  পুনর্নির্বাচনের দাবিতে দফায় দফায় উত্তেজনা ফলতায়

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জয়প্রকাশ মজুমদার। জানানো হয় কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দাকেও। ভোট গণনার আর একদিন বাকি, এর মধ্যেই সরিয়ে দেওয়া হল ওসি গৌতম দাসকে।

Latest News

কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে খেতাবের দৌড়ে মোহনবাগান

ওয়েব ডেস্ক: কলকাতা লিগের (Kolkata Leauge) খেতাবি দৌড়ে হঠাৎ করেই ছবিটা বদলে গেল। সুপার সিক্সের প্রথম ম্যাচের আগ পর্যন্ত...

More Articles Like This