12.3 C
New York

কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা, রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

Must Read

কলকাতা: মাঝ বৈশাখে, পয়লা মে মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া বইছে।ভরা বৈশাখে কলকাতায় এমন আবহাওয়া খুব একটা দেখা যায় না। বৈশাখের তীব্র দাবদাহে স্বস্তি দিয়েছে কালবৈশাখী (Kalbaishakhi Storms)।ঝড়বৃষ্টির কারণে একধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রার পারদ। গত দু’দিন সন্ধের পর থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Rain Thunderstorms) চলেছে। আপাতত এই ঝড়বৃষ্টির দাপট আরও কিছুদিন চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।টানা দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১ মে থেকে ৭ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে। বিশেষ করে শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন:কোন কোন বুথে পুনর্নির্বাচন হচ্ছে? আর কিছুক্ষণ পরেই জানা যাবে …

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি ৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।বৃষ্টি পিছু ছাড়ছে না উত্তরবঙ্গেরও।উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Latest News

গণনার আগে রণকৌশল নিয়ে শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা-অভিষেক

কলকাতা: স্ট্রং রুম বিতর্কে তুঙ্গে উত্তেজনা। বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ভাবানীপুরে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে যে বিতর্ক...

More Articles Like This