রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে নেই এনগিডি, বড় সমস্যায় দিল্লি

Must Read

ওয়েব ডেস্ক : গত ম্যাচে ৭৫ রানে অল আউট হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তার পর আইপিএলের ৪৩তম ম্যাচে কঠিন পরীক্ষার সামনে অক্ষর প্যাটেলরা (Axar Patel)। কারণ আজ, রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলবে তারা। ফলে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে রাজস্থান। কিন্তু, এই ম্যাচে খেলতে পারবেন না দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার লুঙ্গি এনগিডি।

কিছুদিন আগে ম্যাচ চলাকালীন মাথায় চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই বোলার। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। নেটে বলও করছেন। কিন্তু আইসিসি’র কনকাশন সংক্রান্ত নিয়মের কারণে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন না তিনি। মূলত, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, যে ক্রিকেটার কনকাশনের কারণে ম্যাচ মিস করেন, তাঁকে অন্তত ৭ দিন মাঠের বাইরে থাকতে হয়। এই কারণে আজ ডাগআউটেই বসে থাকতে হবে এনগিডিকে (Lungi Ngidi)।

আরও খবর : আইপিএলে ‘হতশ্রী’ বুমরা! এবার বাদ পড়বেন দল থেকে? বিরাট আপডেট দিলেন কোচ

এদিকে আরসিবির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি এনগিডি। ফলে লজ্জার হার হারতে হয়েছে দিল্লিকে। ফলে এখন মিচেল স্টার্কের (Mitchell Starc) দিকে তাকিয়ে রয়েছেন অক্ষর প্যাটেলরা। এদিকে অস্ট্রেলিয়ার জোরে বোলার চোটের কারণে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। তবে তিনি এখন ফিট বলেই জানা যাচ্ছে।

ফলে মনে করা হচ্ছে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন দলে জায়গা পেতে পারেন স্টার্ক। তবে তিনিও যদি এদিন না খেলেন। তাহলে বড় বিপদের মুখে পড়তে পারে দিল্লি শিবির।

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This