ফলপ্রকাশের আগে স্ট্রং রুমের পাহারায় তৃণমূল-বিজেপি কর্মীরা

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় ভোট মিটেছে (West Bengal Assembly Election 2026)। এবার ফল প্রকাশের পালা। তার আগে এবার নজরে স্ট্রং রুম (Strong room)। আসানসোল (Asansol) শিল্পাঞ্চলের ছ’টি বিধানসভার ইভিএম (EVM) রাখা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে। এর মধ্যে রয়েছে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, রানিগঞ্জ, কুলটি এবং বারাবনি বিধানসভা কেন্দ্র। আগামী ৪ মে খুলবে সেই ভাগ্যের তালা, জানা যাবে কার দখলে যাচ্ছে এই শিল্পাঞ্চল।

এরই মাঝে বৃহস্পতিবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তা ও নজরদারি নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে।

আরও খবর : ভোটের মিটতেই গ্যাসের দামে আগুন! একলাফে প্রায় হাজার টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার

তবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ছবিটা কিছুটা আলাদা। জানা যাচ্ছে, এখানে স্ট্রং রুমের বাইরে সিসিটিভি ক্যামেরার সামনেই ২৪ ঘণ্টা ধরে অবস্থান করছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীরা। ভোটের দিন অর্থাৎ ২৩ তারিখ থেকে শুরু হওয়া সেই নজরদারি এখনও অব্যাহত।

রাত পেরিয়ে দিন, দিন পেরিয়ে আবার রাত, দুই রাজনৈতিক শিবিরের কর্মীরা কার্যত চোখে চোখ রেখে বসে রয়েছেন স্ট্রং রুমের সামনে। কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কোনও পক্ষই। গণনার আগে তাই আসানসোলে (Asansol) এখন সবচেয়ে বড় লড়াই ‘পাহারা’র।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This